Bangladeshi nationals executed: মসজিদের ভিতরে ‘অনৈতিক কাজ!’ সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড
Bangladeshi nationals executed: মামলার বিচারপ্রক্রিয়া শেষে আদালত জানায়, পবিত্র উপাসনালয়ের ভেতরে এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং স্থান ও সময়ের পবিত্রতার চরম লঙ্ঘন।
Bangladeshi nationals executed: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভিতরে ‘অনৈতিক কাজ’ এবং পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগ উঠেছে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় দোষীসাব্যস্ত হওয়ায় অভিযুক্ত মহিলা ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। স্থানীয় বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় আদেশে মক্কা অঞ্চলে এই সাজা বাস্তবায়ন করা হয়।

বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুসারে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের নাম নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার। মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। বাংলাদেশে তাদের বাড়ি কোথায়, তা জানা যায়নি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার একটি মসজিদে পবিত্রতা ও স্থান-কালের মর্যাদা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে এই দুজনকে গ্রেফতার করে সৌদির নিরাপত্তা বাহিনী।
পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়। মামলার বিচারপ্রক্রিয়া শেষে আদালত জানায়, পবিত্র উপাসনালয়ের ভেতরে এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং স্থান ও সময়ের পবিত্রতার চরম লঙ্ঘন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় এনে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং আইনি এখতিয়ার অনুযায়ী তাদের মৃত্যুদণ্ডের রায় দেয়। বিবৃতিতে বলা হয়, আদালত বিবেচনামূলক শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর আদালত ওই রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এরপরই বুধবার মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দু'জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ এবং নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। তবে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী ধরনের অনৈতিক কাজের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি মক্কার কোন মসজিদে ঘটেছিল, সে তথ্যও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ নেই।
E-Paper

