তৃণমূল কংগ্রেসের ভরাডুবির বাজারে কার্যত গায়েব ছিলেন দেবাংশু ভট্টাচার্য। গত কয়েকদিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। নেপথ্যে তাঁর বাগদানের খবর। এনগেজমেন্টের ছবি, হবু স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় লাগাতার ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর ট্রোলের শিকার হচ্ছিলেন তাঁর বাগদত্তা মেঘনা শর্মা। কখনও তাঁর প্রাক্তন সম্পর্ক, আবার কখনও তাঁর ‘অবাঙালি’ পদবি টেনে এনে চলছিল চর্চা। দেবাংশুর কড়া জবাবের পর এবার নীরবতা ভাঙলেন মেঘনা নিজেও। সোশাল মিডিয়ায় এক দীর্ঘ ও স্পষ্টভাষী পোস্টে নিজের অতীত, দেবাংশুর সঙ্গে সম্পর্কের রসায়ন এবং ট্রোলারদের মানসিকতা নিয়ে সপাট জবাব দিলেন তিনি।

প্রাক্তন সম্পর্ক নিয়ে জল্পনায় জল ঢাললেন মেঘনা:
তাঁর অতীতের সম্পর্ক নিয়ে নেটপাড়ায় যে কাটাছেঁড়া চলছিল, তা নিয়ে বিরক্তি প্রকাশ করে মেঘনা জানান, এক বছরেরও বেশি সময় আগে পারস্পরিক সম্মতিতে ও অত্যন্ত সম্মানের সঙ্গেই তিনি এবং তাঁর প্রাক্তন সঙ্গী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তাঁর কথায়, ‘আমরা দু’জনেই শান্তির পথ বেছে নিয়েছিলাম, যাতে নিজেদের জীবনে এগিয়ে যেতে পারি। যে অধ্যায় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তা নিয়ে আমাকে, তাঁকে বা অন্য কাউকে অহেতুক জনসমক্ষে টেনে আনার কোনো মানে হয় না।’
দীর্ঘদিনের বন্ধুত্ব যেভাবে বদলে গেল ভালোবাসায়:
দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক কীভাবে তৈরি হলো, তা-ও অকপটে তুলে ধরেছেন মেঘনা। তিনি জানান, দেবাংশুর সঙ্গে তাঁর বন্ধুত্ব বহু বছরের। জীবনের কঠিনতম সময়ে স্তম্ভের মতো তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দেবাংশু। বিশেষ করে নির্বাচনের পরবর্তী ঝড়ের সময় দু’জনে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। সময়ের সঙ্গে সেই গভীর পারস্পরিক নির্ভরতা ও বন্ধুত্বই ভালোবাসায় রূপ নেয় এবং তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
‘অবাঙালি’ তকমা ও প্রোফাইল লক করা নিয়ে কড়া বার্তা:
{{/usCountry}}‘অবাঙালি’ তকমা ও প্রোফাইল লক করা নিয়ে কড়া বার্তা:
{{/usCountry}}তাঁর পদবি বা আঞ্চলিক পরিচয় নিয়ে যাঁরা কুৎসা রটাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে মেঘনা স্পষ্ট জানান— তিনি নিজে বাঙালি এবং এমন এক সংস্কৃতি থেকে এসেছেন যেখানে নারীদের সম্মান করা হয়। একজন নারীকে প্রকাশ্যে এভাবে অপমানিত হতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। আঞ্চলিক পরিচয়ের বদলে মানুষের ভদ্রতা ও মানবিকতাকে গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
পাশাপাশি সোশাল মিডিয়ায় প্রোফাইল লক করার কারণ ব্যাখ্যা করে মেঘনা লেখেন, ‘সবার মতো আমারও একটি অতীত আছে এবং আমি আমার জীবনের প্রতিটি অধ্যায়কে স্বীকার করি। আমি ভয়ে প্রোফাইল লক করিনি। অপরিচিত মানুষজন আমার ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে কাটাছেঁড়া করছে, তা অত্যন্ত ক্লান্তিকর ও যন্ত্রণাদায়ক বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। দেবাংশু আমাকে আগেই সতর্ক করেছিল যে জনসমক্ষে থাকলে কী ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। আমি ঝড় আসবে জেনেই ওর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
ট্রোলারদের উদ্দেশ্যে শেষ বার্তা:
পোস্টের শেষে যাঁরা এই নতুন পথচলায় আশীর্বাদ ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মেঘনা। আর যাঁরা বিদ্বেষ ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে তাঁর সপাট পরামর্শ— অন্যের ব্যক্তিগত জীবনে কাদা না ছুড়ে সেই শক্তি নিজেদের উন্নতি ও লক্ষ্যে ব্য