...
...
Next Story

CJP Protest Viral Vidoes Investigation: ককরোচদের ভিডিয়ো ভাইরাল করার পিছনে কোনও নেটওয়ার্ক? পুলিশের র‍্যাডারে ৩ বড় সংস্থা

CJP Protest Viral Vidoes Investigation: ‘ককরোচদের’ ভিডিয়ো ভাইরাল করার পিছনে কোনও নেটওয়ার্ক? রিপোর্ট অনুযায়ী, সেই বিষয়ে পুলিশের র‍্যাডারে আছে তিনটি বড় প্রাইভেট ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া কোম্পানি।

Published on: Aug 2, 2026, 07:57:31 IST
Advertisement

CJP Protest Viral Vidoes Investigation: 'ককরোচ'-দের ভিডিয়ো কি এমনি-এমনিই ভাইরাল হয়নি সোশ্যাল মিডিয়ায় নেপথ্যে কাজ করেছে কোনও নেটওয়ার্ক? দিল্লি পুলিশ সেই বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে জানানো হল। ওই প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের র‍্যাডারে তিনটি বড় প্রাইভেট ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া কোম্পানি আছে বলে সূত্রের খবর। পুলিশ ওই কোম্পানিগুলির গতিবিধি খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে দেখা হবে নথিপত্রও। জানার চেষ্টা করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমকে ‘ম্যানিপুলেট’ করে ঘুরপথে ভিডিয়ো ভাইরাল করা হয়েছে কিনা। তাছাড়াও খতিয়ে দেখা হচ্ছে ১০০-র বেশি ইউটিউবারের ভূমিকা।

ভাইরাল ভিডিয়োর নেপথ্যে কোনও নেটওয়ার্ক?

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে যন্তর মন্তরে উচ্ছ্বাস ককরোচদের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে যন্তর মন্তরে উচ্ছ্বাস ককরোচদের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

এমনিতে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন চলেছে, সেইসময় সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এসেছিল লাখ-লাখ ভিউ। কোনও কোনও ভিডিয়োর দর্শক সংখ্যা তো কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলেছিল। সেই রেশ ধরেই পুলিশ বোঝার চেষ্টা করা হচ্ছে যে ভাইরাল ভিডিয়োর নেপথ্যে কোনও নির্দিষ্ট নেটওয়ার্ক কাজ করেছে কিনা। যে নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমকে অপব্যবহার করেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারকে ‘সক্রিয়’ করা হয়েছিল?

ওই প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের নজরে এসেছে একটি প্রথমসারির ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সিও। তাঁদের সন্দেহ, যন্তর মন্তরের বিক্ষোভের সময় ভিড় বাড়াতে এবং আন্দোলনকে ‘উগ্র’ করে তুলতে ওই এজেন্সির সঙ্গে যুক্ত একাধিক ছোটো-বড় ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারকে ‘সক্রিয়’ করা হয়ে থাকতে পারে। পুরোটার পিছনে কোনও আর্থিক লেনদেন আছে কিনা, আর্থিক হয়ে থাকলে সেই টাকা কোথা থেকে এল, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, পুরো বিষয়টির তদন্তের জন্য ওই তিনটি সংস্থার শীর্ষ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য শীঘ্রই নোটিশ পাঠানো হতে পারে। নোটিশ যেতে পারে কোনও কোনও ইউটিউবারের কাছেও। প্রায় ১০০ জন ইউটিউবার প্রাথমিকভাবে তদন্তকারীদের র‍্যাডারে আছেন বলে সূত্রের খবর।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe