...
...
Next Story

Delhi News: ফের দিল্লিতে গণধর্ষণ! নারকীয় কাণ্ডের পর রেস্তোরাঁয় ডিনার অভিযুক্তদের, বিস্ফোরক তথ্য পুলিশের

Delhi News: সপ্তম শ্রেণির ওই ছাত্রী তার ১৭তম জন্মদিনে এক ১৭ বছরের এক নাবালক বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিল।

Published on: Sep 24, 2026, 21:45:32 IST
Advertisement

Delhi News: দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে একটি পার্কে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তি অপরাধ করার পরপরই একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নারকীয় কাণ্ডের পর রেস্তোরাঁয় ডিনার অভিযুক্তদের, বিস্ফোরক তথ্য পুলিশের (Sanchit Khanna/Hindustan Times)
নারকীয় কাণ্ডের পর রেস্তোরাঁয় ডিনার অভিযুক্তদের, বিস্ফোরক তথ্য পুলিশের (Sanchit Khanna/Hindustan Times)

অভিযুক্ত দুই ভাই—মুকেশ সিং (২৪) এবং হেমন্ত সিং (৩১)—একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যায় এবং পরে তথ্যপ্রমাণ লোপাট করতে বাড়ি ফিরে নিজেদের জামাকাপড় ধুয়ে ফেলেছিল বলেও জানিয়েছে পুলিশ। সোমবার কালকাজি মন্দিরের কাছে ১৪২ একরের আস্থা কুঞ্জ পার্কে বন্দুক দেখিয়ে ওই নাবালিকাকে গণধর্ষণের ঘটনার তদন্ত জোরদার করার প্রেক্ষাপটেই এই নতুন তথ্য সামনে এসেছে। সপ্তম শ্রেণির ওই ছাত্রী তার ১৭তম জন্মদিনে এক ১৭ বছরের এক নাবালক বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিল; সন্ধ্যা ৭টা ১৫ থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে এই নারকীয় অপরাধটি ঘটে। তৃতীয় অভিযুক্তের নাম আসিফ (৩০) বলে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'জিজ্ঞাসাবাদের সময় দুই ভাই জানিয়েছে যে (অপরাধের পর) তারা প্রথমে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। এরপর তারা শ্রী নিবাসপুরী এলাকায় নিজেদের বাড়িতে ফেরে এবং সমস্ত প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পোশাক ধুয়ে ফেলে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ যখন আমরা তাদের গ্রেফতার করি, তখন তাদের ধোয়া জামাকাপড় কাছাকাছিই পড়ে থাকতে দেখা যায়।' ওই আধিকারিক আরও বলেন, 'আমরা তাদের মোবাইল বাজেয়াপ্ত করেছি, তবে মনে হচ্ছে সম্প্রতি তারা ফোনে প্রচুর মিডিয়া ফাইল যুক্ত করেছে। এফএসএল (ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি) সেই ডেটা পুনরুদ্ধার করার চেষ্টা করবে।'

দ্বিতীয় এক পুলিশ আধিকারিক জানান, গুলির লড়াইয়ের পর ধৃত আসিফ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছিল যে পুলিশ তাকে খুঁজছে এবং সে পালানোর ছক কষছিল। এদিকে অন্য দুই ভাই স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ জানিয়েছে, আসিফের ফোনে 'আপত্তিকর' ও পর্নোগ্রাফি পাওয়া গেছে এবং এ বিষয়ে তারা এফএসএল-এর কাছে রিপোর্ট চেয়েছে। পার্কের কর্মী ও নিরাপত্তারক্ষীর, পাশাপাশি একটি স্থানীয় গুদামের কর্মী এবং বাসিন্দারা আসিফকে স্থানীয় দুষ্কৃতী হিসেবে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং একটি ছুরি উদ্ধার করেছে। এক শীর্ষ আধিকারিক বলেন, 'অধিকাংশ মানুষই অভিযোগ করেছেন যে আসিফকে সাধারণত ছুরি নিয়েই ঘুরতে দেখা যেত। তাছাড়া, এই তিনজন মিলে যুগলদের হেনস্থা করত বলেও অভিযোগ উঠেছে। আমরা তা খতিয়ে দেখছি। এর আগে এমন কোনও ঘটনার রিপোর্ট আমাদের কাছে করা হয়নি, তাই আমরা আরও প্রমাণ জোগাড় করছি।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks