Delhi Bomb Blast Threat: 'বোমা ফাটতে চলেছে', লালকেল্লা এবং দিল্লি বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি

হুমকি ইমেলে বলা হয়েছিল যে সকাল ৯টা ১১ মিনিটে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বোমা বিস্ফোরিত হবে। হুমকির খবর পাওয়ার সাথে সাথেই স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ দিল্লি উত্তর জেলা পুলিশকে খবর দেয়। তবে পরে জানা যায় এই হুমকি ভুয়ো।

Published on: Feb 23, 2026, 12:25:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলা এবং তামিলনাড়ু থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার একদিন পরই দিল্লিতে ধারাবাহিক বোমা বিস্ফোরণের হুমকি। সোমবার সকালে দিল্লি বিধানসভা ও লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হুমকি দেওয়া হয়। ইমেলটি পাঠানো হয় ধৌলা কুয়ানের অ্যামি পাবলিক স্কুলে। ইমেলে বলা হয়েছিল যে সকাল ৯টা ১১ মিনিটে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বোমা বিস্ফোরিত হবে। হুমকির খবর পাওয়ার সাথে সাথেই স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ দিল্লি উত্তর জেলা পুলিশকে খবর দেয়। তবে পরে জানা যায় এই হুমকি ভুয়ো।

সোমবার সকালে দিল্লি বিধানসভা ও লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হুমকি দেওয়া হয়। (RAJ K RAJ /HT PHOTO)
সোমবার সকালে দিল্লি বিধানসভা ও লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হুমকি দেওয়া হয়। (RAJ K RAJ /HT PHOTO)

তবে হুমকির খবর পেয়েই পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি বিধানসভা এবং লালকেল্লার আশেপাশের অঞ্চলগুলি ঘিরে ফেলেছিল। সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত কোথাও থেকে কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়নি। এদিকে কর্তৃপক্ষ সেই হুমকি ইমেলের উৎস অনুসন্ধান করে দেখছে। এর আগে গত কয়েক সপ্তাহে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই এই ধরনের ভুয়ো হুমকি ফোন ও ইমেল এসেছে। এরই সঙ্গে আবার সম্প্রতি লস্করের যে বাংলাদেশি জঙ্গিদের মডিউল পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু থেকে ধরা পড়েছে, তাদের দিল্লির এক মন্দিরে হামলার ছক ছিল বলে জানা যাচ্ছে। এই আবহে সার্বিক ভাবে দিল্লির নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির স্পর্শকাতর এলাকায় ব্যাপক হারে আধাসামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লিতে প্রবেশকারী প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং পরিত্যক্ত গাড়িগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের প্রতিটি এলাকার উপর রিয়েল টাইম নজর রাখছেন। এর পাশাপাশি সাধারণ নাগরিক ও দোকানদারদের সতর্ক করার জন্য পুলিশ প্রশাসন বাজার ও আবাসিক কল্যাণ সমিতিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করছে। এছাড়া হোটেল, গেস্ট হাউস, শপিং মল এবং সিনেমা হলগুলিতেও ব্যাপক যাচাই অভিযান চালানো হচ্ছে। এছাড়া সিম কার্ড ব্যবসায়ী ও রাসায়নিক দোকানগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। এর পাশাপাশি ভাড়াটিয়া, গৃহকর্মী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন জোরদার করা হয়েছে দিল্লিতে।

এদিকে সম্প্রতি দিল্লির বিভিন্ন অংশে, বিশেষ করে দিল্লি মেট্রো নেটওয়ার্কে উস্কানিমূলক পোস্টার লাগানো হচ্ছিল। সেই ঘটনার তদন্তে নেমেই এই মডিউলটির পর্দা ফাঁস হয়েছে। এই পোস্টারগুলিতে কাশ্মীর নিয়ে উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য লেখা থাকছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল যখন এই পোস্টারগুলির উৎস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে, তখন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা এই জঙ্গি নেটওয়ার্কের সাথে যোগ পান। এরপরে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হল দুই রাজ্য থেকে। গ্রেফতার হওয়া আট সন্দেহভাজনের মধ্যে ছয়জনকে তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আরও দু'জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ৭ জনই বাংলাদেশি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More