Delhi Fire Death: দিল্লির অভিজাত এলাকার ফ্ল্যাট বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে, এসি বিস্ফোরণে মৃত্যু ৯ জনের

Delhi Fire Death: এসি বিস্ফোরণের কারণে হঠাৎ ৬টি ফ্ল্যাটে আগুন ধরে যায়। ভোর ৩টে ৪৭ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। ১০টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছ বলে জানা যায়।

Published on: May 3, 2026, 10:00:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার ভোরে পূর্ব দিল্লির অভিজাত এলাকা বিবেক বিহারে একটি ৪ তলা আবাসিক ভবনে আগুন। এসি বিস্ফোরণের কারণে হঠাৎ ৬টি ফ্ল্যাটে আগুন ধরে যায়। ভোর ৩টে ৪৭ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। ১০টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছ বলে জানা যায়। এদিকে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এসি বিস্ফোরণের কারণে হঠাৎ ৬টি ফ্ল্যাটে আগুন ধরে যায়। (PTI)
এসি বিস্ফোরণের কারণে হঠাৎ ৬টি ফ্ল্যাটে আগুন ধরে যায়। (PTI)

জানা গিয়েছে, এই চারতলা ভবনে মোট ৮টি পরিবার বাস করত। পুলিশ জানিয়েছে, বিবেক বিহার ফেজ ১-এ বাড়ি নম্বর বি১৩-এ আগুন লাগার ঘটনাটি পিসিআরে ফোন করে জানানো হয় থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে যান এসএইচও এবং এসিপি। দুর্ঘটনার খবর পেয়ে শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনাও ঘটনাস্থলে পৌঁছে যান। ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত ফ্ল্যাটগুলোতে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে। প্রায় ১০ থেকে ১৫ জনকে সেই বিল্ডিং থেকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে দমকল। তাদের মধ্যে দু'জন সামান্য আহত হন। চিকিৎসার জন্য নিকটবর্তী গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এছাড়া ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এই ঘটনায়।

দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনের ছয়টি ফ্ল্যাটে আগুন লেগে যায়। বিভিন্ন তলা থেকে ৯টি দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথম তলা থেকে ১টি মৃতদেহ, দ্বিতীয় তলা থেকে ৫টি মৃতদেহ এবং বন্ধ সিঁড়ি থেকে ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি দিল্লি পুলিশের ক্রাইম টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। এসিতে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে তদন্তও জারি আছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More