নতুন তৈরি রাস্তার মান নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন দিল্লির পূর্তমন্ত্রী তথা বিজেপি নেতা প্রবেশ সাহিব সিংহ বর্মা। পশ্চিম দিল্লির তিলক নগরে রাস্তা পরিদর্শনের সময় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুরো ঘটনাটি ভিডিয়োয় ধরা পড়ে এবং তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। আম আদমি পার্টি এই ঘটনার প্রতিবাদ করে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

ঘটনার সূত্রপাত রাস্তার গুণমান নিয়ে অভিযোগকে কেন্দ্র করে। রবিবার এলাকায় নতুন তৈরি রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন প্রবেশ বর্মা। সেখানে হাজির ছিলেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিংহও। রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলে বিধায়ক রাস্তার পিচের একটি অংশ হাতে তুলে দেখান বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। তাঁর দাবি ছিল, রাস্তার গুণমান এতটাই খারাপ যে হাত দিয়েই সেটি উঠে আসছে।
এই ঘটনার সময় জারনেল সিংহের সঙ্গে থাকা সাহিব সিংহ নামে এক যুবক পুরো কথাবার্তা মোবাইলে রেকর্ড করছিলেন। ভিডিয়োয় দেখা যায়, প্রবেশ বর্মা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই যুবকের মোবাইলটি হাত দিয়ে নামিয়ে দেন। তার পরেই তাঁর মুখে চড় মারার দৃশ্য ধরা পড়ে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
সাহিব সিংহের অভিযোগ, তিনি জারনেল সিংহের সমাজমাধ্যমের কাজ করেন এবং রাস্তা পরিদর্শনের পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। তাঁর দাবি, মোবাইল বন্ধ করাতেই প্রবেশ বর্মা ফোনটি কেড়ে নিয়ে তাঁকে চড় মারেন। পরে মন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও তাঁকে ধাক্কা দেন বলে অভিযোগ করেছেন সাহিব। তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
তবে পুরো ঘটনার অন্য ব্যাখ্যা দিয়েছেন প্রবেশ বর্মা। তাঁর দাবি, ঘটনাস্থলে থাকা আম আদমি পার্টির কর্মীরা তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। সেই পরিস্থিতিতে রাগের মাথায় তাঁর প্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, জারনেল সিংহ এবং তাঁর সহযোগীরা রাস্তার কাজ নিয়ে অযথা সমস্যা তৈরি করছিলেন এবং রাস্তার অংশ তুলে ভিডিয়ো করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।
{{/usCountry}}তবে পুরো ঘটনার অন্য ব্যাখ্যা দিয়েছেন প্রবেশ বর্মা। তাঁর দাবি, ঘটনাস্থলে থাকা আম আদমি পার্টির কর্মীরা তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। সেই পরিস্থিতিতে রাগের মাথায় তাঁর প্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, জারনেল সিংহ এবং তাঁর সহযোগীরা রাস্তার কাজ নিয়ে অযথা সমস্যা তৈরি করছিলেন এবং রাস্তার অংশ তুলে ভিডিয়ো করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।
{{/usCountry}}এ দিকে, ঘটনাটিকে কেন্দ্র করে দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছে। সাহিব সিংহ প্রবেশ বর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্য দিকে, রাস্তার ঠিকাদার প্রবেশ বর্মার বিরুদ্ধে নয়, জারনেল সিংহের বিরুদ্ধে টাকা দাবি এবং হুমকির অভিযোগ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোমবার পর্যন্ত রবিবারের ঘটনাকে কেন্দ্র করে কোনও এফআইআর দায়েরের কথা পুলিশ জানায়নি। অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।
এর মধ্যেই বিষয়টি জাতীয় রাজনীতিতেও জায়গা করে নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে ভিডিয়োটি তুলে ধরে বিজেপিকে নিশানা করেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষ প্রশ্ন তুললেই ক্ষমতাসীনদের প্রতিক্রিয়া কঠোর হয়ে উঠছে। ভোটারদের ভয় না থাকার কারণেই এমন আচরণ হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা নিয়ে নিজের চলতি রাজনৈতিক বক্তব্যের সঙ্গেও এই ঘটনাকে জুড়ে দেন কংগ্রেস নেতা।
রাহুলের মন্তব্যের জবাবে প্রবেশ বর্মা তাঁকে এই ঘটনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, পুরো বিষয়টি না জেনেই মন্তব্য করা হচ্ছে। অন্য দিকে, প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও প্রবেশ বর্মার বিরুদ্ধে ব্যবস্থা এবং গ্রেফতারের দাবি তুলেছেন। ফলে একটি রাস্তার কাজ নিয়ে শুরু হওয়া বচসা এখন দিল্লির রাজনীতিতে বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। রাস্তার কাজের মান নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি ভিডিয়োয় দেখা আচরণ এবং দুই পক্ষের পাল্টা অভিযোগ, সব মিলিয়ে এখন পুলিশের তদন্তের দিকেই নজর।