Sign in

Democratic Representative Ilhan Omar: 'গুড নাইট, ব্রাদার...,' ফের ট্রাম্পের রোষানলে ডেমোক্র্যাট নেত্রী, বিস্ফোরক ইলহানও

Democratic Representative Ilhan Omar: ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ৩৪টি অপরাধের রেকর্ড থাকা, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং শিশু নির্যাতনের দায়ে অভিযুক্ত একজন অপরাধীর কাছ থেকে আসা এ এক পাগলামি ভরা প্রলাপ।

Published on: May 3, 2026, 22:06:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Democratic Representative Ilhan Omar: শুক্রবার ফ্লোরিডায় এক বক্তৃতায় ফের ডেমোক্র্যাট নেত্রী ইলহান ওমরকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলহান সোমালি বংশোদ্ভূত প্রথম মহিলা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। মিনেসোটা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হয়েছেন। কিন্তু ট্রাম্পও তাঁকে একেবারেই পছন্দ করেন না। বরাবরই তাঁকে ওমরের সমালোচনা করতে দেখা গিয়েছে। গত ডিসেম্বরে ক্যাবিনেটের এক বৈঠকে তাঁকে ‘আবর্জনা’ বলে তোপ দাগেন।

ফের ট্রাম্পের রোষানলে ডেমোক্র্যাট নেত্রী (REUTERS)
ফের ট্রাম্পের রোষানলে ডেমোক্র্যাট নেত্রী (REUTERS)

শুক্রবারই এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় কটাক্ষের সুরে ট্রাম্প বলেন, ইলহান তাঁর ভাইকে বিয়ে করেছেন-এই দাবি ডানপন্থী মহলে প্রচারিত হলেও এর কোনও সুস্পষ্ট প্রমাণ মেলেনি। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি তিনি তার ভাইকে বিয়ে করেছেন, যা সম্পূর্ণ অবৈধ।' এরপর ট্রাম্প ব্যঙ্গ করে বলেন যে তাঁরা 'চমৎকার এক যুগল।' ট্রাম্প আরও জানান, 'যদিও তারা আসলে খুব সুন্দর একটি জুটি, কিন্তু এটা কিছুটা বেআইনি ধরনের, ‘ডার্লিং। আমি তোমাকে খুব ভালোবাসি। শুভ রাত্রি, ভাই। চলো ঘুমোতে যাই।’ একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ইলহান ওমরকে 'ভণ্ড' বলে উল্লেখ করেন এবং তাঁর মার্কিন নাগরিকত্ব ও আইনসভার সদস্যপদ নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প সোমালিয়াকে 'বিশ্বের সবচেয়ে জঘন্য দেশ' হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে, সেখান থেকে এসে ওমর মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা নিয়ে কথা বলছেন।

ডোনাল্ড ট্রাম্পের কথায়, 'সোমালিয়া, একটি সুন্দর জায়গা। সেখানে কোনও সরকার নেই, কোনও সেনাবাহিনী নেই, কিছুই নেই। সেখানে একটাই জিনিস আছে, আর তা হলো ব্যাপক অপরাধ। সেখানে প্রচুর অপরাধ হয়। তাদের কোনও পুলিশ নেই। তারা শুধু এদিক-ওদিক ছোটাছুটি করে একে অপরকে গুলি করে। এটি নোংরা, জঘন্য, বীভৎস। এটি একটি ভয়ঙ্কর জায়গা।' তিনি আরও বলেন, 'ইলহান ওমর...সোমালিয়া থেকে এখানে এসেছেন, আর তিনি আমাদের শেখাচ্ছেন কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা চালাতে হয়। তিনি বলেন-সংবিধান আমাকে নির্দিষ্ট কিছু অধিকার দিয়েছে; আর আমি দাবি জানাচ্ছি যেন আমাকে সেই অধিকারগুলো দেওয়া হয়। দূর হোন এখান থেকে! কী এক ভণ্ড!'

ইলহান ওমরের প্রতিক্রিয়া

অন্যদিকে, ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর শুক্রবার মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ৩৪টি অপরাধের রেকর্ড থাকা, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং শিশু নির্যাতনের দায়ে অভিযুক্ত একজন অপরাধীর কাছ থেকে আসা এ এক পাগলামি ভরা প্রলাপ। ফ্লোরিডায় দেওয়া ভাষণে ট্রাম্প মিনেসোটার মুসলিম ও সোমালি-আমেরিকান প্রতিনিধি ইলহান ওমরের বিরুদ্ধে সেই সব গুজবের পুনরাবৃত্তি করেন, যা তিনি অনেক আগেই অস্বীকার করেছিলেন। ইলহান ওমর আরও উল্লেখ করেন, এপস্টাইন মামলায় ডোনাল্ড ট্রাম্পের নাম ৩৮,০০০ বার উচ্চারিত হয়েছে। তিনি বলেন,'সোমালিয়ার কোনও প্রেসিডেন্ট নেই-এই কথা অস্বীকার করা থেকে শুরু করে মনগড়া গল্প বানানো পর্যন্ত, প্রেসিডেন্ট ট্রাম্প একজন মিথ্যুক ভাঁড়।'

এর আগে, মার্কিন কংগ্রেসের একজন মুসলিম প্রতিনিধি এপস্টাইন মামলায় সে দেশের প্রেসিডেন্টের ব্যাপক ভূমিকার কথা উল্লেখ করে এক বার্তায় ঘোষণা করেন যে, ট্রাম্প হলেন শিশু যৌন নিপীড়কদের (শিশু যৌন নিপীড়নের সমর্থক) সমর্থনকারী একটি গোষ্ঠীর নেতা। ইহুদি ব্যবসায়ী, যৌন অপরাধী ও অর্থ পাচারকারী জেফরি এপস্টাইনের ব্যাপক দুর্নীতির মামলাটি বছরের পর বছর ধরে মার্কিন রাজনীতিতে কালো ছায়া ফেলেছে।