Ghaziabad News: পোষা কুকুরকে নিয়ে বচসা! সোসাইটির লিফটে শিক্ষিকাকে বেধড়ক মারধর মহিলার

Ghaziabad News: সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লিফটের ভেতরে কুকুরকে ঘিরে দুই মহিলার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা চলছে।

Published on: Sep 14, 2026, 21:06:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ghaziabad News: উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটিতে পোষা কুকুরকে লিফটে তোলা নিয়ে বিরোধের জেরে স্কুল শিক্ষিকাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। গোটা ঘটনাটি রাজ নগর এক্সটেনশনের উইন্ডসর প্যারাডাইস সোসাইটির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

পোষা কুকুরকে নিয়ে বচসা! সোসাইটির লিফটে শিক্ষিকাকে বেধড়ক মারধর মহিলার (সৌজন্যে টুইটার)
পোষা কুকুরকে নিয়ে বচসা! সোসাইটির লিফটে শিক্ষিকাকে বেধড়ক মারধর মহিলার (সৌজন্যে টুইটার)

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর দুপুর ৩টে নাগাদ ইন্দিরাপুরমের একটি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা হিনা বারি। সোসাইটির লিফটে ওঠার সময় তিনি দেখেন সেখানে শ্বেতা সুবে নামে এক মহিলা তার পোষ্য নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন। হিনার অভিযোগ, শ্বেতা অন্য বাসিন্দাদের লিফটে উঠতে দিচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লিফটের ভেতরে কুকুরকে ঘিরে দুই মহিলার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা চলছে। একপর্যায়ে এক মহিলা অন্যজনকে লাঠি দিয়ে আঘাত করার পর চড় মারেন বলে ফুটেজে দেখা যায়। পরে দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। লিফটের বাইরে থাকা এক নিরাপত্তারক্ষী হস্তক্ষেপ করে তাঁদের আলাদা করেন। ঘটনার পর হিনা নন্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, হিনা সোসাইটির লিফটে প্রবেশ করেন, যেখানে শ্বেতা সুবে নামে এক মহিলা তার কুকুর নিয়ে আগে থেকেই উপস্থিত ছিলেন। হিনার অভিযোগ, শ্বেতা অন্য বাসিন্দাদের লিফটে ঢুকতে দিচ্ছিলেন না, যার ফলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।