Donald Trump Health Condition: ইরানকে ভেনেজুয়েলা বললেন ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের শারীরিক স্থিতি নিয়ে শুরু গুঞ্জন

Donald Trump Health Condition: সম্প্রতি ইরানকে নিয়ে কথা বলতে গিয়ে ভুল করে ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Published on: May 29, 2026, 07:34:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Donald Trump Health Condition: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি তিনি ইরানকে নিয়ে কথা বলতে গিয়ে ভুল করে ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি ইরানকে নিয়ে কথা বলতে গিয়ে ভুল করে ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প (REUTERS)
সম্প্রতি ইরানকে নিয়ে কথা বলতে গিয়ে ভুল করে ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প (REUTERS)

রিপোর্ট অনুযায়ী, গতকাল ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করছিলেন। সেই সময় তিনি বলেন, 'আমাদের ভেনেজুয়েলার সঙ্গে সমস্যা চলছে। তাদের আর নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই এবং দেশের নেতৃত্বও প্রায় ভেঙে পড়েছে।' কিন্তু পর্যবেক্ষকদের মতে, অতীতে একই ধরনের মন্তব্য তিনি ইরানকে উদ্দেশ্য করেই বহুবার করেছিলেন। সেই কারণেই তাঁর বক্তব্যে দুই দেশের নাম গুলিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ট্রাম্পের শারীরিক স্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই ব গুঞ্জন উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে দাবি করেছিলেন যে তাঁর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট 'একেবারে নিখুঁত'। ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পরে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, সমস্ত রিপোর্ট স্বাভাবিক রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা ভালো।

তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শারীরিক অবস্থা ও জনসমক্ষে তাঁর আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁর হাতে কালশিটে দাগ দেখা যাওয়ার পাশাপাশি কিছু অনুষ্ঠানে তাঁকে ক্লান্ত বা ঝিমিয়ে পড়া অবস্থায়ও দেখা গিয়েছে। এরপর থেকেই বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছে।

আগামী মাসেই ৮০ বছরে পা দিতে চলেছেন ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয়বার তিনি যখম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সেই সময়ই তিনি সবচেয়ে বেশি বয়সে ওই পদে বসা ব্যক্তি হিসেবে নজির গড়েছিলেন। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ নিয়ে বারবার প্রশ্ম তুলেছিলেন ট্রাম্প। তবে এখন তাঁর নিজেরই শরীর ঠিক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, গত ১৩ মাসে ওয়াল্টার রিড হাসপাতালে ট্রাম্প তিনবার স্বাস্থ্য পরীক্ষা করান। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থাকে 'ব্যতিক্রমীভাবে সুস্থ' বলেই দাবি করা হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More