Quad summit: 'ভেরি টাফ ম্যান!'কোয়াড শীর্ষ সম্মেলনে মোদী ভূয়সী প্রশংসা ট্রাম্পের, নয়া সমীকরণ?

Quad summit: সাংবাদিকদের একটি প্রশ্নের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট তাঁর ভারত এবং জাপানি প্রতিপক্ষের সংকল্পের কথা মজার ছলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, 'আর হ্যাঁ, উনি ভীষণ শক্ত ধাতের মানুষ।'

Published on: Nov 17, 2026, 19:29:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Quad summit: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরপর শুল্কবৃদ্ধি থেকে শুরু করে ইরান যুদ্ধ, প্রায় সমস্ত ক্ষেত্রে বদল আসছে ওয়াশিংটনের বিদেশনীতির। চিন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের সমীকরণও বদলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যেই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ মঞ্চ কোয়াড শীর্ষ সম্মেলনে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রীর দিকে আঙুল দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উনি ভীষণ শক্ত ধাতের মানুষ।’ এর পরেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্টের রসিকতা, এবং উনি সম্ভবত আরও বেশি কড়া।

কোয়াড শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের (AP)
কোয়াড শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের (AP)

ফিলিপিন্স কোয়াডের সদস্য না হলেও, চলতি বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট ‘আসিয়ান’ (ASEAN)-এর বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ম্যানিলাতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ২০২৪ সালের পর এই প্রথম বার কোয়াডের চার রাষ্ট্রনেতা মুখোমুখি বৈঠকে বসলেন এবং এই প্রথম বার সদস্য-বহির্ভূত কোনও দেশে কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এবংজাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ছাড়াও যোগ দিয়েছিলেন। বৈঠকের শুরুতে ফোটোসেশনের সময় এবং আলোচনার টেবিলে প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের চেনা রসায়ন ফের নজর কেড়েছে। শীর্ষ সম্মেলনের এক বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বন্ধু। একজন 'মহান নেতা' এবং তিনি 'সারা বিশ্বে সবার কাছে অত্যন্ত সম্মানিত।'

এদিন সাংবাদিক সম্মলনে প্রধানমন্ত্রী মোদী, তাকাচি এবং অ্যালবানিজকে সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। তিনি বলেন, 'এই মানুষগুলো এবং এই দেশগুলির সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। একেবারে শুরু থেকেই। আমি দীর্ঘ সময় ধরে এই তিন পক্ষের সঙ্গে যুক্ত রয়েছি। তাঁরা অসাধারণ মানুষ। আমার বন্ধুও বটে।' সাংবাদিকদের একটি প্রশ্নের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট তাঁর ভারত এবং জাপানি প্রতিপক্ষের সংকল্পের কথা মজার ছলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, 'আর হ্যাঁ, উনি ভীষণ শক্ত ধাতের মানুষ।' জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইশারা করে তিনি আরও বলেন, 'আর উনি হয়তো আরও শক্ত। আমরাও ঠিক আছি।' মোদীকে উল্লেখ করে ট্রাম্প বলেন, 'আমরা প্রায়ই কথা বলি, আমার ফোন সবসময় খোলা।'

প্রধানমন্ত্রীর বক্তব্য

অন্যদিকে, ম্যানিলায় কোয়াড বৈঠক আয়োজনকে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, গত বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত চার দেশের বিদেশমন্ত্রীরা পাঁচ বার বৈঠকে বসেছেন, যা এই জোটের প্রতি সদস্য দেশগুলির রাজনৈতিক সদিচ্ছা এবং দায়বদ্ধতারই প্রমাণ। আগামী দিনে সহযোগিতার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করতে এই শীর্ষ বৈঠক সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ম্যানিলা শহরের সঙ্গে কোয়াডের বিশেষ সম্পর্কের কথা স্মরণ করে তিনি জানান, ২০০৭ সালে এই শহরেই প্রথম চার দেশের কর্মকর্তারা বৈঠক করেছিলেন এবং ২০১৭ সালেও এই ম্যানিলা থেকেই কোয়াড সংলাপের পুনরুজ্জীবন হয়েছিল।