Donald Trump Latest Update: ইরানের যুদ্ধ শেষ হতে দিন… মেসিকে পাশে নিয়ে পরের টার্গেট ঠিক করে ফেললেন ট্রাম্প
ট্রাম্প স্পষ্ট করে বলেন, তাঁর প্রশাসনের বর্তমান লক্ষ্য হচ্ছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো। এর পরপরই যুক্তরাষ্ট্রের পুরো ফোকাস থাকবে কিউবার দিকে।
ইরানের যুদ্ধে ফেঁসে থাকা আমেরিকার নজরে আগামী টার্গেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিদেশনীতি নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তাঁর প্রশাসনের বর্তমান লক্ষ্য হচ্ছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো। এর পরপরই যুক্তরাষ্ট্রের পুরো ফোকাস থাকবে কিউবার দিকে। মেজর লিগ ফুটবল চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির সম্মানে একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করেন। কিংবদন্তি ফুটবলার মেসির উপস্থিতিতে ট্রাম্প বলেন, 'আমরা প্রথমে ইরান যুদ্ধের অবসান চাই।' এরপরই ট্রাম্প দাবি করেন, আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী কিউবা।

কিউবা নিয়ে ট্রাম্প বলেন, 'কিউবা খুব মরিয়া ভাবে একটি চুক্তি চায়। খুব শীঘ্রই চমৎকার সব মানুষরা কিউবায় ফিরে যেতে পারবেন। মার্কিন সামরিক বাহিনী এবং ইজরায়েলিরা সময়ের অনেক আগেই ইরানি শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। ইরানের কাছে এখন কোনও বিমান বাহিনী বা কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। মার্কিন সামরিক বাহিনী মাত্র তিন দিনের মধ্যে ২৪টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। ইরানি নেতৃত্ব এখন যুদ্ধ বন্ধে আলোচনার পথ খুঁজছে। তারা ফোন করছে এবং জিজ্ঞাসা করছে কীভাবে একটি চুক্তি করা যায়? আমি তাঁদের বলেছিলাম যে আপনারা একটু দেরি করে দিয়েছেন। এখন আমরা তাঁদের সাথে যুদ্ধ করতেই ইচ্ছুক।'
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ট্রাম্প বলেছিলেন, 'কিউবার সরকার আমাদের সঙ্গে কথা বলছে, এবং তারা একটি বড় সমস্যায় পড়েছে। তাদের কাছে কোনও টাকা নেই। তাদের কাছে এখন কিছুই নেই। তবে তারা আমাদের সঙ্গে কথা বলছে। সম্ভবত আমরা কিউবার বন্ধুত্বপূর্ণ দখল নেব। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এ বিষয়ে হাভানা সমাজতান্ত্রিক সরকারের নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।' এদিকে ট্রাম্পের নজর যে কিউবার ওপর আরও আগে থেকে ছিল, তা স্পষ্ট হয়েছিল ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পরই। ভেনেজুয়েলার মাদুরোকে আটক করার পরে ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, 'কিউবায় আর তেল বা টাকা যাবে না— শূন্য! খুব দেরি হওয়ার আগেই আমি তাই দৃঢ় ভাবে তাদের একটি চুক্তি করার পরামর্শ দিচ্ছি।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











