Trump on Iran War: ইরানকে প্রস্তর যুগে পাঠানোর বার্তা ট্রাম্পের, দাবি শাসনব্যবস্থায় বদলের
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। তাদের সেখানেই থাকা উচিত।' ট্রাম্প বলেন, আমাদের সেনাবাহিনীর পারফরম্যান্স অসাধারণ।'
ইরানে শীঘ্রই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী ২-৩ সপ্তাহে ইরানের ওপর আক্রমণ আরও তীব্র করারও বার্তা দিয়েছেন ট্রাম্প। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদেরকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। তাদের সেখানেই থাকা উচিত।' ট্রাম্প বলেন, আমাদের সেনাবাহিনীর পারফরম্যান্স অসাধারণ।' তিনি বলেন, 'ইতিহাসে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। সবাই এটা নিয়ে কথা বলছে। আমরা আমাদের কৌশলগত উদ্দেশ্যগুলি প্রায় অর্জন করে ফেলেছি।'

একইসঙ্গে নিজের ভাষণে ইজরায়েল ও উপসাগরীয় দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই দেশগুলো আমেরিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কোনও ক্ষতি হতে দেবে না। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'মধ্যপ্রাচ্যে আমাদের সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই আমি। ইজরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন... তারা খুব ভালো এবং আমরা তাদের ক্ষতি হতে দেব না। তাদের ব্যর্থও হতে দেবে না।'
ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, তারা অনেক দেশে হামলা চালিয়েছে এবং এই কারণেই তাদের কখনও পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া উচিত নয়। ইরানে 'গুন্ডা ও খুনি' দেশ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্প আজ ফের দাবি করেন, ইরানের নৌবাহিনী এবং বায়ুসেনা পুরোপুরি ধ্বংস করেছে আমেরিকা। তিনি বলেন, তেহরান দ্রুত আরও বেশি সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছিল এবং পারমাণবিক অস্ত্র তৈরির 'একেবারে দোরগোড়ায়' পৌঁছে গিয়েছিল। এরই সঙ্গে তিনি বলেন, 'মার্কিন নিরাপত্তার জন্যে ইরান যুদ্ধ জরুরি ছিল।' এরই সঙ্গে ট্রম্প দাবি করেন, 'ইরানের শাসনব্যবস্থা বদল করা নাকি কোনও সময়ই ঘোষিত লক্ষ্য ছিল না। তবে তাদের দেশের পুরনো সব নেতার মৃত্যু ঘটেছে। তাই সেখানে না চাইতেও শাসনব্যবস্থায় বদল এসেছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


