Donald Trump on Strait of Hormuz: মার্কিন জাহাজ পাড়ি দিতে পারছে না, সেই হরমুজে টোল বসানোর স্বপ্ন দেখছেন ট্রাম্প

ট্রাম্প আবার বললেন, আমেরিকা নাকি ইরানকে জয় করেছে এবং ইরান হেরে গেছে। এমন পরিস্থিতিতে ইরানের পরিবর্তে হরমুজের ওপর টোল আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা যদি বিজয়ী হই, তাহলে হরমুজে টোল আরোপের অধিকারও আমাদের।'

Published on: Apr 07, 2026 10:53 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান যুদ্ধের মধ্যে হরমুজগামী সমুদ্রপথ বন্ধ থাকায় গোটা বিশ্বের সামনে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরান বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ খুলে দেওয়া হবে না। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প আবার বললেন, আমেরিকা নাকি ইরানকে জয় করেছে এবং ইরান হেরে গেছে। এমন পরিস্থিতিতে ইরানের পরিবর্তে হরমুজের ওপর টোল আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা যদি বিজয়ী হই, তাহলে হরমুজে টোল আরোপের অধিকারও আমাদের।'

ট্রাম্প আবার বললেন, আমেরিকা নাকি ইরানকে জয় করেছে এবং ইরান হেরে গেছে।
ট্রাম্প আবার বললেন, আমেরিকা নাকি ইরানকে জয় করেছে এবং ইরান হেরে গেছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রায় রোজই একবার করে ইরানের ওপর বিজয় ঘোষণা করছেন। তবে এরই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর আমেরিকার কোনও নিয়ন্ত্রণ নেই। বরং ইরান ইচ্ছে মতো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়ত করতে দিচ্ছে। এই আবহে আমেরিকা বা তাদের বন্ধুরাষ্ট্রের জাহাজগুলিকে কোনও ভাবেই হরমুজ পাড়ি দিতে দিচ্ছে না ইরান। উল্লেখ্য, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ঘরে বাইরে চাপের মুখে ট্রাম্প। যুদ্ধের আগে এই প্রণালী দিয়ে শান্তিপূর্ণ ভাবে জাহাজ চলাচল করছিল। তবে এখন আমেরিকা বা আমেরিকার সঙ্গে যুক্ত কোনও দেশের জাহাজ এই হরমুজ দিয়ে যেতে দিচ্ছে না ইরান। এই আবহে ঘরোয়া রাজনীতিতে সমালোচিত ট্রাম্প। আবার আন্তর্জাতিক ভাবে ট্রাম্প হরমুজ উন্মুক্ত রাখতে জোট গড়ার কথা বললেও কোনও দেশ তাতে সাড়া দিচ্ছে না।

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে রাখা সহজ। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি। ইরাকের জলসীমায় সেফ-সি বিষ্ণু নামক মার্কিন জাহাজে প্রাণ হারান দেবানন্দন প্রসাদ সিং। ইরান যুদ্ধের আবহে সমুদ্রে যতজন নাবিক প্রাণ হারিয়েছেন, তাঁরা সকলেই ভারতীয় বলে জানা গিয়েছে। এই নিয়ে সম্প্রতি ভারত ক্ষোভ প্রকাশও করেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More