Donald Trump on India:‘আমি মোদীর বড় ফ্যান, ভারত যা চায়..’, দিল্লির লাইভ ইভেন্টে ফোনে বার্তা ট্রাম্পের

মোদীর প্রশংসায় ট্রাম্প।

Published on: May 24, 2026, 22:20:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতে পা রেখেছেন মার্কিন সেক্রেটারি মার্কো রুবিও। তাঁর ভারতে সফরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী, বিদেশমন্ত্রী জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক সম্পন্ন হয়েছে। এদিকে, আমেরিকার ‘ডিক্লারেশন অফ ইন্ডিপেনডেন্স’র ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে ফোনে ভারতের উদ্দেশে এক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘আমি মোদীর বড় ফ্যান, ভারত যা চায়..’, লাইভ ইভেন্টে ফোনে বার্তা ট্রাম্পের (Photo by Kent NISHIMURA / AFP) (AFP)
‘আমি মোদীর বড় ফ্যান, ভারত যা চায়..’, লাইভ ইভেন্টে ফোনে বার্তা ট্রাম্পের (Photo by Kent NISHIMURA / AFP) (AFP)

ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠস্বর শোনা যায় ফোনে। ওই অনুষ্ঠানে ভারতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত সার্জিওকে ফোন করেন ট্রাম্প। ফোনে তিনি বলেন,'সার্জিও, তোমাকে আমাদের দেশের প্রতিনিধি হতে হবে। কিন্তু আমি শুধু সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদী অসাধারণ। তিনি আমার বন্ধু।' ট্রাম্প বলেন,'আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনও ছিলাম না এবং ভারত আমার ও আমাদের দেশের ওপর শতভাগ ভরসা করতে পারে। তাদের কোনও সাহায্যের প্রয়োজন হলে, তারা জানে কাকে ডাকতে হবে। তারা ঠিক এখানেই ডাকে। আমরা ভালো করছি। আমরা রেকর্ড গড়ছি।' এখানেই শেষ নয়, ট্রাম্প বলেন,'আমাদের অর্থনীতি রেকর্ড পরিমাণ শক্তিশালী, শেয়ার বাজারও রেকর্ড পরিমাণ শক্তিশালী। আর ভারত যা চায়, তাই পায় এবং আমি প্রধানমন্ত্রী মোদীর একজন অনেক বড় ফ্যান (ভক্ত)।'

এরপর সার্জিওর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি জানি আপনি আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন। সবাই, আপনাদের সন্ধ্যাটা উপভোগ করুন। আর প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলা ও শুভেচ্ছা বিনিময় করা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। এবং তাঁকে জানাবেন যে আমি আপনার একজন বড় ভক্ত।’

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ‘এই উন্মুক্ত কূটনীতির চালিকাশক্তি হল প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে থাকা ব্যক্তিগত বন্ধন। যখনই প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়, আমি এ বিষয়ে শুনি। প্রেসিডেন্ট প্রথম যে প্রশ্নগুলো করেন, তার মধ্যে একটি হলো, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী কেমন আছেন?’ আর এই বিষয়টি জানানো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সম্পর্কটি নতুন নয়।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More