Driving Licence Chnages Proposal: পাশ নম্বর বেড়ে ৭৫%, জুড়ছে রং- ড্রাইভিং লাইসেন্সে একগুচ্ছ পরিবর্তনের সুপারিশ!

Driving Licence Chnages Proposal: ড্রাইভিং লাইসেন্সের একগুচ্ছ পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের মোটর ভেহিকেলস রুলসের খসড়া নীতি জারি করা হল। খসড়া তালিকায় একগুচ্ছ পরিবর্তনের পক্ষে সওয়াল করা হয়েছে।

Published on: Oct 23, 2026, 11:42:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Driving Licence Chnages Proposal: ড্রাইভিং লাইসেন্সে একগুচ্ছ পরিবর্তনের সুপারিশ করল কেন্দ্রীয় সরকার। যে তালিকায় বিভিন্ন রঙের ড্রাইভিং লাইসেন্স, নাগরিকত্বের উল্লেখ থেকে বয়স ও ঠিকানার প্রমাণ হিসেবে হলফনামায় উঠিয়ে দেওয়ার মতো বিষয় আছে। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বয়স এবং ঠিকানার প্রমাণ হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নোটারির কাছে যে হলফনামা দিতে হয়, সেটা তুলে দেওয়া হতে পারে। তাছাড়া ভারতীয় এবং বিদেশিদের জন্য আলাদা রঙের ড্রাইভিং লাইসেন্সেরও সুপারিশ করা হয়েছে।

ড্রাইভিং লাইসেন্সে একগুচ্ছ পরিবর্তনের পক্ষে সুপারিশ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা)
ড্রাইভিং লাইসেন্সে একগুচ্ছ পরিবর্তনের পক্ষে সুপারিশ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা)

কী কী পরিবর্তনের সুপারিশ করা হয়েছে?

১) খসড়া অনুযায়ী, অনলাইন সেলফ-ড্রাইভিং টিউটোরিয়াল পরীক্ষায় বর্তমানে ৬০ শতাংশ নম্বর পেলে 'পাশ' বলে ধরা হয়। সেটা বাড়িয়ে ৭৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

২) ড্রাইভিং লাইসেন্সে চালকের ব্লাড গ্রুপ, মোবাইল নম্বর এবং এমার্জেন্সি নম্বর উল্লেখ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৩) মোটর ভেহিকেলস রুলসের আওতায় কয়েকটি পরিষেবার চার্জ তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে খসড়ায়। ওই প্রস্তাব অনুযায়ী, অনলাইন আধার অথেন্টিকেশনের মাধ্যমে ঠিকানা, নাম এবং ফোন নম্বর পরিবর্তন করলে কোনও টাকা লাগবে না।

৪) নয়া প্রস্তাব অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সে আলাদা-আলাদা রং থাকবে। আলাদা রঙের ড্রাইভিং লাইসেন্স থাকবে ভারতীয়দের জন্য। আর বিদেশিরা যে ড্রাইভিং লাইসেন্স পাবেন, সেটির রং আলাদা হবে। সেইসঙ্গে ড্রাইভিং লাইসেন্সে নাগরিকত্বের উল্লেখ করা থাকবে।

৫) সেফ ড্রাইভিংয়ের ন্যূনতম ৩০ মিনিটের ভিডিয়ো টিউটোরিয়ালের সুপারিশ করা হয়েছে খসড়া নিয়মের আওতায়।

৬) প্রমাণপত্র হিসেবে লাইফ ইনসিওরেন্স গ্রহণ না করার সুপারিশ দেওয়া হয়েছে খসড়া নিয়মের আওতায়।

আরও পড়ুন: Arunachal Border India-China Face-off: ‘অরুণাচলের কয়েক জায়গায় চিনের সঙ্গে ফেস-অফ চলছে’, STRIKE থেকে ড্রোনে জোর ITBP-র

আরও ১টি বড় পরিবর্তনের সুপারিশ

তারইমধ্যে আরও একটি বড় পরিবর্তনের পক্ষে সওয়াল করা হয়েছে। বয়স এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে বর্তমানে কোনও আবেদনকারী যদি ১২টি নথিভুক্ত নথি পেশ করতে না পারেন, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারির কাছে তাঁর দেওয়া হলফনামা গ্রহণ করতে পারবে ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষ। কিন্তু সেই বিষয়টি তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে খসড়া নিয়মে।

আরও পড়ুন: Indian Diplomat on Pakistan Army Burial: 'পাকিস্তানি সৈন্যদের কবর দিয়েছিল ভারতই', ২৭ বছর আগের ঘটনা মনে করালেন কূটনীতিবিদ

বয়স ও ঠিকানার প্রমাণ হিসেবে কী কী নথি লাগবে?

১) ঠিকানার প্রমাণ: খসড়া নিয়ম অনুযায়ী, আধার কার্ড, ভোটার কার্ড, ই-রেশন কার্ড, পূর্ববর্তী তিন মাসের বিদ্যুৎ বা গ্যাসের বিলের মতো নথি গৃহীত হবে।

২) বয়সের প্রমাণ: খসড়া নিয়মে পাসপোর্ট, বোর্ড পরীক্ষার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, সরকারের জারি করা পরিচয়পত্র, আধার কার্ড, ই-রেশন কার্ড এবং প্যান কার্ড গ্রহণের সুপারিশ করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More