Dubai News: জ্বলছে দুবাই, সদ্য় বাড়ি কিনেছেন ব্রেট লি! অ্যাশ থেকে শাহরুখ,মাধবন, কোন কোন সেলেবের বাসভবন সেখানে?
দুবাইতে বিশ্বের তাবড় সেলেবদের বাসভবন রয়েছে। কাদের কাদের সম্পত্তি সেখানে কেনা রয়েছে?
ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে কার্যত গোটা পশ্চিম এশিয়া তপ্ত, জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরানে ইজরায়েল-আমেরিকার হামলার পাল্টা হিসাবে, ইরানও পাল্টা মার্কিন সেনা ঘাঁটি থাকা মধ্যপ্রাচ্যের বহু দেশে হামলা চালিয়েছে। তারই মাঝে আমিরশাহির বহু জায়গায় আছড়ে পড়েছে ইরানের মিসাইল। জ্বলেছে দুবাই। বিশ্বের অন্যতম ব্যস্ত শহর দুবাই বিধ্বস্ত। বন্ধ রয়েছে দুবাইয়ের তাবড় বিলাসী বিমানবন্দর। আর এই দুবাইতেই রয়েছে ভারতের একাধিক সেলেবের বাড়ি। শুধু ভারত তা নয়। বিশ্বের বহু তাবড় সেলেবের বাড়ি দুবাইতে।

ফুটবলার রোনাল্ডো, নেইমার থেকে ব্রেট লি, সানিয়া মির্জার বাড়ি:-
বিশ্ববন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল বাড়ি রয়েছে দুবাইতে। সেখানে ‘কোটিপতিদের দ্বীপ’ হিসাবে খ্যাত জেমিরেহ বে আইল্যান্ডে রয়েছে রোনাল্ডোর বাড়ি। এছাড়াও তারকা ফুটবলার নেইমারের বাড়ি রয়েছে সেখানের বুঘাত্তি রেসিডেন্স-এ। এছাড়াও ব্যাটমিন্টন তারকা রজার ফ্রেডরার সম্পত্তি রয়েছে দুবাইতে। তাঁর বাড়ি দুবাই মারিনায় লে রেভ টাওয়ারে রয়েছে তাঁর বাসভবন। সদ্য দুবাইতে বাড়ি কিনেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি। দুবাইয়ের দানুবে প্রপার্টিজের ব্রিজ টাওয়ারে বাড়ি কিনেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ফাস্ট বোলার। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপার বিলাসবহু ভিলা রয়েছে দুবাই ল্যান্ডের ওয়াদি আল সাফায়। এছাড়াও দুবাইতে থাকেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। সানিয়া থাকেনম পাম জেমিরাহতে। যে এলাকায় সদ্য বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
বলিউডের তাবড় সেলেবের বাড়ি:-
দুবাইতে বাড়ি রয়েছে বলিউড তারকা মাধবনের। ছেলে বেদান্তের সাঁতার সম্পর্কিত স্পোর্টসে সুবিধার কথা বিবেচনা করেই দুবাইকে বেছে নেন মাধবন। বেদান্ত বহু প্রতিযোগিতায় সাঁতারে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে দেশের অন্যতম নামি অ্যাথলিট হয়ে উঠছেন। মাধবনের ভিলাতে দক্ষিণী সুপারস্টার অজিতকেও একটা সময় দেখা গিয়েছে আমন্ত্রিত হিসাবে। সঙ্গে ছিলেন অজিতের স্ত্রী, যাঁর সঙ্গেই প্রথম তামিল ছবিতে অভিনয় করেন মাধবন। এছাড়াও বলিউড বাদশা শাহরুখের ভিলা রয়েছে দুবাইতে। দবাইতে শাহরুখের ভিলার নাম ‘জন্নত’। ১০০ কোটির এই তাবড় ভিলা পাম জেমিরেহতে রয়েছে। এছাড়াও অভিনেতা বিবেক ওবেরয় দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসার অন্যতম নাম। বলিউডের এই সেলেব দম্পতির জুমেইরাহ গল্ফ এস্টেটের স্যাঙ্কচুয়ারি ফলসে একটি ভিলা রয়েছে, এটি একটি শান্ত, অভিজাত এলাকা যা তাঁদের বিলাসবহুল জীবনযাত্রার চিত্র তুলে ধরে। স্বামী রাজ কুন্দ্রার উপহার দেওয়া বুর্জ খলিফা অ্যাপার্টমেন্টের প্রাক্তন মালিক শিল্পা শেঠি এখন পাম জুমেইরাতে একটি বিশাল ভিলার মালিক। জানা গেছে, সালমানের দ্য অ্যাড্রেস ডাউনটাউনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। তার ভাই সোহেলের বুর্জ খলিফার উপরের তলায় একাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে।
উল্লেখ্য, সদ্য় দুবাইতে বিস্ফোরণের জেরে সেখানে সফরে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী থেকে টেনিস তারকা পিভি সিন্ধুরা। আপাতত যুদ্ধ পরিস্থিতির দিকে নজর সকলের।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


