ODI at Eden Gardens: ইডেনে রো-কো ঝড় উঠবে? অপেক্ষা কতদিনের! ২০২৬-২৭র নীল জার্সির ম্যাচ সূচি প্রকাশ করল বিসিসিআই
ইডেনে কবে রয়েছে ভারতের পরের একদিনের ম্যাচ?
শেষবার ঘরের মাঠে টি২০ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের সঙ্গে হওয়া ম্যাচে রোহিত-কোহলি জুটিকে দেখা যায় দেশের ২২ গজে! এরপর ফ্যানকূলকে লম্বা অপেক্ষায় রখারা পর ভারতীয় ক্রিকেটের এই তারকারা নামবেন আইপিএলর ময়দানে। তবে নীল জার্সি পরে ফের কবে রোহিত-কোহলি (রো-কো জুটি) দেশের মাটিতে ২২ গজে নামবেন, তা নিয়ে উৎকণ্ঠার মাঝে বিসিসিআই জানিয়ে দিল ২০২৬-২৭ সালে ভারতের মাটিতে কোন কোন সিরিজ হতে চলেছে। এই সমস্ত সিরিজের তালিকায় ইডেনে ম্যাচ হওয়ারও উল্লেখ রয়েছে। ফলে প্রশ্ন রয়েছে, ইডেনে এরপর রো-কো জুটির ঝড় উঠবে? ইডেনে ভারতের একদিনের ম্যাচের জন্য কতদিন অপেক্ষা করতে হবে, তা দেখে নিন।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ভারতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। সিরিজে একদিনের ম্যাচ ও টি২০ দুই ফরম্যাটই থাকবে। খেলা হবে ত্রিবন্দম, গুয়াহাটি, নিউ চণ্ডীগড়, লখনউ, রাঁচি, ইন্দোর, হারদরাবাদ, বেঙ্গালুরুতে।
শ্রীলঙ্কা সিরিজ
এরপর ভারতে আসবে শ্রীলঙ্কা দল। এই টিমের সঙ্গেও একদিনের ম্যাচ ও টি২০ ম্যাচ খেলা হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ১৩ ডিসেম্বর। শ্রীলঙ্কা সিরিজ শেষ ২৭ ডিসেম্বর ২০২৬। খেলা হবে দিল্লি, বেঙ্গালুরু, রাজকোট, কটক, পুনেতে।
জিম্বাবোয়ে সিরিজ
এরপর ভারতে আসবে জিম্বাবোয়ে দল। তারা খেলবে তিনটি একদিনের ম্যাচ। তিনটি ম্যাচ হবে কলকাতা, হায়দরাবাদ, মুম্বইতে। ২০২৭ সালের ৩ জানুয়ারি কলকাতায় ম্যাচ রয়েছে খেলা শুরু দুপুর ২ টো থেকে। এরপর ৬ ও ৯ জানুয়ারি, যথাক্রমে হায়দরাবাদ ও মুম্বইতে পরের ম্যাচগুলি রয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজ
এরপর বর্ডার-গাভাসকাল ট্রফি খেলতে বারতে আসবে অস্ট্রেলিয়া টিম। দুই দলের মধ্যে ৫ টি টেস্ট খেলা হবে। সিরিজ শুরু ২১ জানুয়ারি, সিরিজ শেষ ২৭ ফেব্রুয়ারি ২০২৭ এ। খেলা হবে নাগপুর, চেন্নাই, আমেদাবাদ, গুয়াহাটি, রাঁচি, আমেদাবাদে।
ফলত, এই সব কয়টি সিরিজের মধ্যে ইডেন পাচ্ছে একটি একদিনের ম্যাচ। সেই ম্যাচে ভারতের দুই সুপারস্টার রো-কো কি ঝড় তুলবেন? উৎকণ্ঠা, জল্পনার কাউন্ডটাউন শুরু!
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


