কাশ্মীরে বহু দিন ধরে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল লস্কর ই তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার সুলেমান মুসা। উপত্যকার বুকে একাধিক হামলার নেপথ্যে নাম ছিল এই মুসার। সেই সুলেমান মুসার সঙ্গে কাশ্মীরের দুধপাতরি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষমেশ এনকাউন্টারে নিহত হয় মুসা।

মধ্য কাশ্মীরের বুধগামে নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানের জেরে জঙ্গি ও বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়। নিরাপত্তা বাহিনীর সেই অভিযানেই নিহত হয় মুসা। কে এই মুসা, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। এর আগে, কাশ্মীরের একাধিক হামলার নেপথ্যে এক জঙ্গি মুসার নাম উঠে এসেছিল। পহেলগাঁওতে হামলার সময়ও মুসা নামে এক জঙ্গির নাম উঠেছিল। তবে চিনার কর্পস আপাতত এই নিহত মুসার পরিচিতি জানায়নি।
সেনাবাহিনী মধ্য কাশ্মীরের ইউসমার্গের কোরাগ এলাকায় একটি অভিযান শুরু করে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় রাইফেলসের সৈন্যরা অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে এবং সন্দেহভাজন সন্ত্রাসীদের চ্যালেঞ্জ জানায়। সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই অভিযানে পরবর্তীতে একজন জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়। সেই অভিযান চলাকালে কাশ্মীরের দুধপাতরি জঙ্গলে নিহত হয় মুসা। সেনাবাহিনী জানিয়েছে, ‘সতর্ক সেনারা সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে এবং চ্যালেঞ্জের মুখে পড়লে সন্ত্রাসীরা গুলি চালায়, যার ফলে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয় এবং এতে একজন সন্ত্রাসী নিহত হয়।’
সেনা বাহিনী বলছে মুসা বহুদিন ধরে পলাতক ছিল। বিগত কয়েক বছর ধরে পীর পাঞ্জাল পর্বতমালার উভয় পাশে একাধিক হামলায় জড়িত ছিল এই লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার মুসা। সেপ্টেম্বর মাসেই এর আগে, একটি সংঘাতে মুসা কোনও মতে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়। চলতি মাসের শুরুতে ইউসমার্গ পাহাড়ে একটি সংঘর্ষ থেকেও সে পালিয়ে গিয়েছিল। তবে মুসার ঘনিষ্ঠ ইয়াসির, নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘাতে নিহত হয়েছিল। মুসাকে বহুদিন ধরে খুঁজছে ভারতের নিরাপত্তা বাহিনী। শেষমেশ কাশ্মীরের দুধপাতরি জঙ্গলে রুদ্ধশ্বাস সংঘাতে সে নিহত হয়েছে।
{{/usCountry}}সেনা বাহিনী বলছে মুসা বহুদিন ধরে পলাতক ছিল। বিগত কয়েক বছর ধরে পীর পাঞ্জাল পর্বতমালার উভয় পাশে একাধিক হামলায় জড়িত ছিল এই লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার মুসা। সেপ্টেম্বর মাসেই এর আগে, একটি সংঘাতে মুসা কোনও মতে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়। চলতি মাসের শুরুতে ইউসমার্গ পাহাড়ে একটি সংঘর্ষ থেকেও সে পালিয়ে গিয়েছিল। তবে মুসার ঘনিষ্ঠ ইয়াসির, নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘাতে নিহত হয়েছিল। মুসাকে বহুদিন ধরে খুঁজছে ভারতের নিরাপত্তা বাহিনী। শেষমেশ কাশ্মীরের দুধপাতরি জঙ্গলে রুদ্ধশ্বাস সংঘাতে সে নিহত হয়েছে।
{{/usCountry}}