Jharkhand News: নিত্যদিন অশান্তি! দুই জায়ের বিবাদে অতিষ্ট হয়ে নৃশংস-কাণ্ড ভাইদের, জঙ্গলের মাটি খুঁড়ে মিলল...

Jharkhand News: পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণী, সম্পর্কে যাঁরা দুই জা, তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আর তাতেই ক্ষুব্ধ ছিলেন দুই ভাই।

Published on: Nov 27, 2026, 12:09:56 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Jharkhand News: নিত্যদিন ঝামেলা-অশান্তি। দুই মহিলার বিবাদে অতিষ্ট হয়ে চরম সিদ্ধান্ত। দুই ভাই যা ঘটিয়ে ফেললেন, তাতে হতবাক প্রতিবেশীরা। ঝাড়খণ্ডের গুমলায় নিজেদের স্ত্রীদের খুনের অভিযোগে উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নিজেদের অপরাধ স্বীকার করার পর, দুই যুবক, যাঁরা সম্পর্কে দুই ভাই, তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

দুই জায়ের বিবাদে অতিষ্ট হয়ে নৃশংস-কাণ্ড ভাইদের (সৌজন্যে এক্স )
দুই জায়ের বিবাদে অতিষ্ট হয়ে নৃশংস-কাণ্ড ভাইদের (সৌজন্যে এক্স )

সংবাদ সংস্থা পিটিআই-কে গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স চালক শিব শঙ্কর সাহু এবং তাঁর ভাই নবীন সাহু এই ঘটনায় অভিযুক্ত। তাঁরা সোমবার তাঁদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। এরপর তাঁরা অ্যাম্বুলেন্সে করে মৃতদেহগুলি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে ফেলেন। কিন্তু কেন এই নৃশংস হত্যাকাণ্ড? পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণী, সম্পর্কে যাঁরা দুই জা, তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আর তাতেই ক্ষুব্ধ ছিলেন দুই ভাই। যদিও এই ঘটনার দিন দুই আগে, দুই তরুণী বনিবনা মিটে গিয়েছিল কিছুটা। তারপরেও দুই ভাই, এই ভয়াবহ পরিকল্পনা করেন।

যদিও সোমবার পুলিশ যখন ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে, প্রাথমিকভাবে বোঝা যায়নি কিছুই। দুই যুবক জানিয়েছিলেন, তাঁদের স্ত্রীরা, কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। তবে দীর্ঘক্ষণ পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে, অপরাধ স্বীকার করেন তাঁরা। পুলিশ সুপার বলেন, 'মঙ্গলবার প্রথমে দুই ভাই পুলিশকে জানান, তাদের স্ত্রীরা কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তারা খুনের কথা স্বীকার করেন।' দুই যুবককে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মৃতদেহগুলির সন্ধান পাওয়া যায়; এরপর সেগুলি মাটি খুঁড়ে বের করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সুপার আরও জানান, সোমবার সকাল ৯টা নাগাদ নিহত দুই তরুণীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন। তখন তাদের কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি পরিবারের সদস্যদের। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার এবং মৃতদেহ বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবকের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করা হয়েছে।