PHP flaws found: সাইবার হামলার শঙ্কা! বিশ্বজুড়ে দেশি-বিদেশি সংস্থার একাধিক ওয়েসাইট বন্ধের হিড়িক
PHP flaws found: নিরাপত্তা ত্রুটিগুলো সংশোধনে বুধবার জরুরি আপডেটেড সংস্করণ প্রকাশ করেন পিএইচপির ডেভেলপাররা। একই সঙ্গে ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার আপডেট করার পরামর্শ দেওয়া হয়।
PHP flaws found: ওয়েবসাইট তৈরি ও ব্যবহারে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপ-সহ বিশ্বজুড়ে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িক বন্ধ করে রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সফটওয়্যারে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এসব ত্রুটি শনাক্ত হওয়ার পর সেগুলো কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের ব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়ে ওঠেন ওয়েবসাইট পরিচালনাকারীরা।
নিরাপত্তা ত্রুটিগুলো সংশোধনে বুধবার জরুরি আপডেটেড সংস্করণ প্রকাশ করেন পিএইচপির ডেভেলপাররা। একই সঙ্গে ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার আপডেট করার পরামর্শ দেওয়া হয়। তারা বলেছেন, এআই ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত করার আগে সেগুলো বছরের পর বছর অজানাই ছিল। সব ব্যবহারকারীকে অবিলম্বে সফটওয়্যার আপডেট করার পরামর্শ দিয়েছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এক্স হ্যান্ডেলে জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান দ্রুত নিরাপত্তা আপডেট ইনস্টল করতে পারবে না, তাদের সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা উচিত। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘এই ধরনের ত্রুটি প্রায়ই সার্ভারের ফাইল সিস্টেম বা ডেটাবেজে সরাসরি প্রবেশের সুযোগ তৈরি করে।’ এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলো শীর্ষস্থানীয় এআই গবেষণাগারগুলোর সঙ্গে কাজ করছে।
পিএইচপি বিশ্বের বহুল ব্যবহৃত ওয়েব প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন সরকারি পোর্টাল, সংবাদমাধ্যম, অনলাইন মার্কেটপ্লেস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিচালনায় এই প্রযুক্তি ব্যবহৃত হয়। ফলে এর নিরাপত্তা দুর্বলতা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি মহলে। এর অলাভজনক সংস্থা পিএইচপি ফাউন্ডেশন বুধবার জানিয়েছে, তাদের অভিজ্ঞতায় শনাক্ত হওয়া সবচেয়ে গুরুতর নিরাপত্তাত্রুটিগুলোর মধ্যে এগুলো অন্যতম। ওয়েবসাইট পরিচালনাকারীদের অবিলম্বে নিজেদের কোড আপডেট করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পিএইচপি ফাউন্ডেশন সতর্ক করে বলেছে, এআইয়ের উন্নতির ফলে এ ধরনের নিরাপত্তাত্রুটি খুঁজে বের করা আরও সহজ হবে। অনলাইন পরিষেবায় বড় ধরনের বিঘ্ন এড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানিয়েছে, এখন নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার সরঞ্জামগুলো আগের চেয়ে অনেক দ্রুত কাজ করছে, তা প্রতিরক্ষামূলক কাজেই হোক কিংবা হামলার উদ্দেশ্যে।
জানা গেছে, সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা ত্রুটি দুটি শনাক্ত করেন। ক্যালিফ ও পিএইচপি ফাউন্ডেশন ওপেনএআইয়ের চালু করা ‘প্যাচ দ্য প্ল্যানেট’ কর্মসূচির অংশ ছিল। এই কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান দুটিকে ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার ত্রুটি খুঁজে বের করা ও সংশোধনের জন্য ওপেনএআইয়ের উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। ওপেনএআই এক ব্লগ পোস্টে বলেছে, এই আবিষ্কার সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা সমস্যাগুলোর একটি। প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রায় একই সময়ে তাদের নিজস্ব একজন গবেষকও ত্রুটিটি শনাক্ত করেছিলেন। অবশ্য গত এক দশকেরও বেশি সময় ধরে ত্রুটি দুটি শনাক্ত হয়নি। তবে উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে কয়েক সপ্তাহের গবেষণার পর আগস্টে সেগুলো খুঁজে পাওয়া যায়।
এই পরিস্থিতিতে ইউরোপের একাধিক দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার পরামর্শে প্যারিস পুলিশ-সহ বিভিন্ন স্থানীয় প্রশাসনের ওয়েবসাইটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডসের জাতীয় সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, দেশটির সরকারি পরিচয় যাচাই পরিষেবা ‘ডিজিডি’, পার্লামেন্ট এবং জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের ওয়েবসাইটও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অফলাইনে রাখা হয়েছে। একইভাবে বেলজিয়ামের বিদেশ মন্ত্রক তাদের সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে জানা গিয়েছে।
E-Paper

