...
...
Next Story

Opসিঁদুরে IAF রাফায়েল খুইয়েছে বলে করেছিলেন দাবি! সেই প্রাক্তন ফরাসি পাইলট চিনের 'স্পাই'?এল রিপোর্ট

শুয়েটের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক অভিযোগ। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি নৌবাহিনীতে কর্মরত থাকাকালীন ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের আগস্ট মাসে তিনি অন্তত দুবার চিনে গোপন সফর করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

Published on: Jul 30, 2026, 21:28:38 IST
Advertisement

২০২৫ সালে পহেলগাঁওতে নিরীহদের ওপর পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে ভারতীয় বায়ুসেনা সংহার শুরু করেছিল। সেই অভিযান 'অপারেশন সিঁদুর'এ ভারতীয় বায়ু সেনা রাফায়েল নিয়ে হামলা চালায় পাকিস্তানি সন্ত্রাসী শিবিরগুলিতে। এরপর পাকিস্তানি দাবি করতে থাকে, তারা ভারতের রাফায়েলে পাল্টা হামলা চালিয়েছে, আর ভারত কিছু রাফায়েল যুদ্ধবিমান খুইয়েছে। সেই দাবিতে সেদিন সায় দিয়ে ভারতের বায়ুসেনার রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফরাসী প্রাক্তন পাইলট পিয়েরে হেনরি শুয়েট। সেই শুয়েটের বিরুদ্ধে এবার চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল।

Opসিঁদুরে IAF রাফায়েল খুইয়েছে বলে করেছিলেন দাবি! সেই Ex পাইলট 'স্পাই'?এল রিপোর্ট (@IAF_MCC/X via PTI Photo)(PTI07_28_2026_000353B) (@IAF_MCC)
Opসিঁদুরে IAF রাফায়েল খুইয়েছে বলে করেছিলেন দাবি! সেই Ex পাইলট 'স্পাই'?এল রিপোর্ট (@IAF_MCC/X via PTI Photo)(PTI07_28_2026_000353B) (@IAF_MCC)

রাফায়েল নিয়ে পাকিস্তানের দাবি আগেই নস্যাৎ করেছে দিল্লি। এদিকে,ভারতীয় সেনা বাহিনীর রাফায়েল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ফরাসী প্রাক্তন পাইলট শুয়েট দাবি করেছিলেন, চিনের তৈরি জে ১০-সি আর জেএফ-১৭ যুদ্ধবিমানগুলি হল রাফায়েল ধ্বংসকারী। প্রসঙ্গত, পিয়েরে শুয়েটেরই দেশ ফ্রান্সের দাঁসো অ্যাভিয়েশন সংস্থা তৈরি করে রাফায়েল। যে রাফায়েল ভারতের বায়ুসেনার যুদ্ধবিমান ভাণ্ডরের অঙ্গ। এই শুয়েটের বিরুদ্ধে এবার ফ্রান্সে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল। ফ্রান্সের অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘ল্য কানার অঁশেনে’ ও ‘মিডিয়াপার্ট’ -এর তথ্য অনুযায়ী, চিনের কাছে গোপনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহের সন্দেহে শুয়েটের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে শুয়েটকে গ্রেফতার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছেই।

শুয়েটের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক অভিযোগ। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি নৌবাহিনীতে কর্মরত থাকাকালীন ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের আগস্ট মাসে তিনি অন্তত দুবার চিনে গোপন সফর করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে যে, ওই সফরকালে তিনি একটি দক্ষিণ আফ্রিকান এভিয়েশন কোম্পানির মাধ্যমে চিনা সামরিক পাইলটদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছিলেন এবং সম্ভবত স্পর্শকাতর অভিযান ও কৌশলগত তথ্য তাদের কাছে ফাঁস করেছিলেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe