Ex US Soldier captured: সমুদ্রপথে ভারতে প্রবেশ! নেই নথি,নেপাল সীমান্ত থেকে ধৃত US সেনার প্রাক্তন জওয়ান

‘সশস্ত্র সীমা বল’-র হাতে গ্রেফতার মার্কিন সেনার প্রাক্তন সদস্য। 

Published on: Jul 14, 2026, 06:45:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মণিপুর থেকে কিছুদিন আগে, মার্কিন ড্রোন বিশেষজ্ঞ ম্যাথ্যু ভ্যান ডায়েকের গ্রেফতারির পর এবার ভারত-নেপাল সীমান্ত থেকে আরও এক মার্কিনি গ্রেফতার। মার্কিন সেনার প্রাক্তন সদস্য জর্ডন ব্রাউনকে নেপাল সীমান্তের সনৌলি থেকে গ্রেফতার করেছে ‘সশস্ত্র সীমা বল’। জানা যাচ্ছে, মার্কিন সেনার স্পেশ্যাল ফোর্সের সদস্য এই ব্রাউন।

সমুদ্রপথে ভারতে প্রবেশ! নেই নথি, নেপাল সীমান্ত থেকে ধৃত US সেনার প্রাক্তন জওয়ান. (Police Media Cell/ANI Video Grab) (Police Media Cell)
সমুদ্রপথে ভারতে প্রবেশ! নেই নথি, নেপাল সীমান্ত থেকে ধৃত US সেনার প্রাক্তন জওয়ান. (Police Media Cell/ANI Video Grab) (Police Media Cell)

উত্তর প্রদেশের ভারত-নেপাল সীমান্ত দিয়ে যখন ব্রাউন নেপালে প্রবেশের চেষ্টা করছিল, তখনই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি রিপোর্টের। ব্রাউনের কাছে কোনও নথি ছিলনা। এমনটাই অভিযোগ। সীমান্তে ভারতের ‘সশস্ত্র সীমা বল’ -র জওয়ানদের কাছ থেকে পালানোর ছক করছিল বলেও অভিযোগ। তখনই সন্দেহ হয় জওয়ানদের। এরপর স্থানীয় গ্রামের বাসিন্দাদের সহায়তায় নিরাপত্তা বাহিনী এই মার্কিনিকে গ্রেফতার করে।আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে দাবি করেছে ধৃত জর্ডন ব্রাউন। জানা যাচ্ছে, গত ২০২৫ সালে সমুদ্রপথে মার্কিন সেনার এই প্রাক্তন সদস্য ভারতে প্রবেশ করে। ২০২৫ সালের নভেম্বর থেকেই সে ভারতে ছিল। বসবাস করছিল গোয়ায়।

রিপোর্ট বলছে, সীমান্তে ব্রাউনকে জেরার সময়, সে বারবার নিজের বক্তব্য বদল করছিল। যার জেরেই নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দা বাহিনী তারওপর ফোকাস বাড়ায়। এরপরই আসে গ্রেফতারি। ব্রাউন দাবি করেছে, সে টুরিস্ট ভিসায় থাইল্যান্ড গিয়েছিল। সেখানে সে পাসপোর্ট হারিয়েছে।সেখান থেকে সে শ্রীলঙ্কায় যায়, পরে সমুদ্রপথে সেখান থেকে গোয়ায় যায় ব্রাউন। আরেকটি বিবৃতিতে সে দাবি করে যে, দুই মাস আগে সে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে গোয়ায় আসে। সে জানায়, বেঙ্গালুরুতেও ছিল। এরপর লখনউগামী দূরপাল্লার বাসে চড়ে সে। সেভাবে উত্তরপ্রদেশ এসে সে গোরক্ষবপুর পৌঁছয়। সেখান থেকে নেপালে যাওয়ার চেষ্টা করছিল সে। জিজ্ঞাসাবাদের সময় ব্রাউন কর্মকর্তাদের জানায় যে সে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেছেন এবং প্রায় দুই বছর আগে চাকরি ছাড়ে। তার আগে ছয় বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More