F15 Fighter Jet Destroyed: ইরানের মারে ট্রাম্পের কান লাল! কুয়েতে ভেঙে পড়ল মার্কিন F15 যুদ্ধবিমান
কুয়েতে একটি এফ১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। ঘটনাটি ঘটেছে কুয়েতে। সেই যুদ্ধবিমানের থেকে অবশ্য পাইলট নিরাপদে বের হতে পেরেছে। এদিকে যুদ্ধবিমান ধ্বংস হওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে ভারত-পাক সংঘাতের সময় একেক সময় একেক দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও তিনি দাবি করেছিলেন, ৬টা যুদ্ধবিমান ভেঙে পড়েছে, কখনও ১০টা। আর এবার তাঁর দেশে তৈরি যুদ্ধবিমান ভেঙে পড়ল। সেই যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। ঘটনাটি ঘটেছে কুয়েতে। সেই যুদ্ধবিমানের থেকে অবশ্য পাইলট নিরাপদে বের হতে পেরেছে। এদিকে যুদ্ধবিমান ধ্বংস হওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে অন্য কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, ইরান নয়, বরং মিত্রপক্ষের বিমানের ভুলবশত করা গুলিতেই ভেঙে পড়েছে এফ১৫ যুদ্ধবিমানটি। এদিকে ভেঙে পড়া যুদ্ধবিমানটি আমেরিকার নাকি ইজরায়েলের তা স্পষ্ট হয়নি এখনও। তবে কুয়েতে মার্কিন ঘাঁটি রয়েছে। এই আবহে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ভেঙে পড়া যুদ্ধবিমানটি হয়ত আমেরিকারই। বিমানে দুজন পাইলট ছিলেন বলে জানা গিয়েছে। উভয় পাইলটই নিরাপদে ইজেক্ট করেন। এদিকে কুয়েতে মার্কিন দূতাবাস থেকেও ধোঁয়া উড়তে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার একাধিক দেশ জুড়ে ইরান হামলা চালিয়েছে। বাহারিন থেকে শুরু করে দুবাই, সৌদি, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এই আবহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় আমেরিকার তিনজন সৈনিক নিহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, যে তিনজন মার্কিন সেনা সদস্যের মৃত্যু ঘটেছে, তাঁরা কুয়েতে মোতায়েন ছিলেন। এদিকে সেই ঘটনায় আরও মার্কিন সেনা সদস্য জখম হয়েছেন বলেও জানানো হয়েছে আমেরিকার তরফ থেকে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বি২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের ৯টি রণতরী তারা ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি'র সদর দফতর ধ্বংস করে দেওয়া হয়েছে। এই আবহে ইরানের বিপ্লবী গার্ডের কাছে এখন কোনও সদরদফতর নেই। এর আগে ১ মার্চই বিপ্লবী গার্ডের নয়া প্রধানকে নিযোগ দিয়েছিল ইরান। কারণ ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকার হামলায় আইআরজিসি প্রধান মারা গিয়েছিলেন। এদিকে ইজরায়েল নতুন করে তেহরানে হামলা শুরু করেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


