Abhishek Sharma Latest: কী কাণ্ড!হোটেলে অভিষেককে দেখেই হাত ধরে হ্যাঁচকা টান মহিলার, এরপর? সোশ্যাল মিডিয়ায় দৃশ্য ভাইরাল

Abhishek Sharma Hand Grabbed by Woman:ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিষেকদের টিম সানরাইজার্সের ক্রিকেটাররা পর পর হোটেল ছাড়ছেন। দুই দিকে তাঁদের ভক্তদের ভিড়। সেই ভক্তদের মধ্যে বহু মহিলা ভক্তও রয়েছেন। এরপর?

Published on: Apr 26, 2026, 17:04:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Sharma :আইপিএল ২০২৬ সালে শুধু রান-সুনামির জন্যই খবরের শিরোনাম কেড়েছেন তা নয়, ২২ গজের বাইরেও খবরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই সুপার ব্যাটার!

কেলেঙ্কারি! অভিষেককে দেখেই হাত ধরে হোটেলে হ্যাঁচকা টান মহিলার, এরপর?(ANI Photo)
কেলেঙ্কারি! অভিষেককে দেখেই হাত ধরে হোটেলে হ্যাঁচকা টান মহিলার, এরপর?(ANI Photo)

কিছুদিন আগে, ‘ইন্ডিয়া টুডে’র এক কনক্লেভে ভারতের স্টার ব্যাটার সঞ্জু স্যামসন মশকরার ছলে অভিষেক শর্মাকে নিয়ে বলেছিলেন, ‘অভিষেকের জন্য মাঠে এত চিৎকার হয় যে বাকি কয়েক জন ক্রিকেটার প্রায়ই ঈর্ষা করত। যেখানে যাচ্ছি সেখানেই অভিষেক, অভিষেক বলে চিৎকার। ভাবতাম লোকে কি আমাদের দেখতে পাচ্ছে না? ও এখন এই দলের তারকা। তাড়াতাড়ি বিয়ে করে নাও ভাই।’ মহিলা ভক্তদের কাছে যে অভিষেক কতটা জনপ্রিয়, তার প্রমাণ এবার রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্সের ২০২৬ আইপিএল ম্যাচের আগে মিলল! এক ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিষেকদের টিম সানরাইজার্সের ক্রিকেটাররা পর পর হোটেল ছাড়ছেন। দুই দিকে তাঁদের ভক্তদের ভিড়। সেই ভক্তদের মধ্যে বহু মহিলা ভক্তও রয়েছেন। তারই মধ্যে এক মহিলা ভক্ত, হঠাৎই সানরাইজার্সের জার্সি গায়ে থাকা অভিষেক শর্মাকে দেখেই, তাঁর হাত ধরেন। শুধু হাত ধরা নয়, অভিষেকের হাত ধরে রীতিমতো, হ্যাঁচকা টান দেন মহিলা। কিছুটা অস্বস্তিতে পড়ে যান অভিষেক। ভিডিয়োয় উঠে আসা তাঁর চোখ মুখের অভিব্যক্তিতেই তা বোঝা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা সেখানে সক্রিয় হন। এরপর পরিস্থিতি সামলে নেন নিরাপত্তারক্ষীরা।

এই গোটা ঘটনা থেকে ২০২৬র আইপিএল-এ ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে নিরাপত্তার বেষ্টনী ভেঙে ওই মহিলা অভিষেক পর্যন্ত পৌঁছতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, আইপিএল-এ বহু বিদেশি ক্রিকেটার প্রতি বছর ভারতে খেলতে আসেন। সেখানে এই ধরনের নিরাপত্তার বেষ্টনী ভাঙন ঘিরে স্বভাবতই প্রশ্ন উঠছে।

এদিকে, ২০২৬ টি২০ বিশ্বকাপে ফাইনাল বাদে, অভিষেকের ফর্ম সেভাবে তাঁর ফ্যানদের সুখে না রাখলেও, ২০২৬ টি২০ আইপিএল-এ অভিষেক কার্যত অদম্য! সদ্য রাজস্থান রয়্যালসের ম্যাচে অভিষেকের ৫৭র ঝোড়ো ইনিংস তাঁর ফ্যানকূলের মন ভরিয়ে দিয়েছে। তথ্য বলছে, ইতিমধ্যেই ১২৫র স্ট্রাইকরেট নিয়ে চলছেন এই জুনিয়র শর্মা! এরপরের ম্যাচে অভিষেকের পারফরম্যান্স কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে সকলে!

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More