ক্ষোভে ফুটছে PoK! ‘যদি পিওকে আমাদেরই, তাহলে কেন্দ্র কেন..’, প্রশ্ন তুললেন কাশ্মীরের ফারুক আবদুল্লাহ
পিওকের স্থানীয় এএসি নেতা উমর কাশ্মীরি বলছেন, ‘আমাদের শান্তিপূর্ণ লং মার্চটি রাওয়ালাকোটের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে মুজাফফরাবাদের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। সমগ্র বিশ্ব দেখেছে যে, আমাদের বিক্ষোভকারীদের সংখ্যা ছিল কয়েক লক্ষাধিক।’
সদ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর দেখেছে মৃত্যুমিছিল। সেখানে পাকিস্তানি সেনার তাণ্ডবে ২০ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয় এএসি নেতা উমর নাজির কাশ্মীরির দাবি, সেই ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যাটা ৪০০। মানবাধিকার সংক্রান্ত প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব

পিওকেতে চলছে বিধানসভা ভোট। যা নিয়ে কটাক্ষবাণ ছুড়েছে দিল্লি। এদিকে, সেই ভোটের মাঝে সদ্য রক্তবন্যা দেখেছে পিওকে। অন্যদিকে, ভোট ঘিরে পাকিস্তানের শাসকদল পিএমএলএন ও পিপিপি-র মধ্যেও সংঘাত দেখা দিয়েছে। পিপিপি দাবি করছে ভোটে ব্যাপক রিগিং হয়েছে। এরই মাঝে পিওকের স্থানীয়রা মৃত্যুমিছিল নিয়ে ক্ষোভে ফুঁসছেন।স্থানীয় এএসি নেতা উমর কাশ্মীরি বলছেন, ‘আমাদের শান্তিপূর্ণ লং মার্চটি রাওয়ালাকোটের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে মুজাফফরাবাদের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। সমগ্র বিশ্ব দেখেছে যে, আমাদের বিক্ষোভকারীদের সংখ্যা ছিল কয়েক লক্ষাধিক। এত বিপুল সংখ্যক হওয়া সত্ত্বেও, আমাদের বিক্ষোভকারীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছিল,তাঁদের হাতে ছিল শান্তির প্রতীক সাদা পতাকা।’ তিনি বলছেন, ‘মনে হচ্ছে, শহরে চলাফেরা করতে দেখা গেলেই কাউকে গুলি করা হচ্ছে।’
এদিকে, পিওকেতে কাশ্মীরিদের ওপর এই অত্যাচারের ঘটনা নিয়ে মুখ খুলেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনসি নেতা ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ‘ তারা(দিল্লি) তো বলেই চলেছে যে পিওকে আমাদের। যদি এটি আমাদেরই অংশ হয়, তবে সেখানকার হত্যাকাণ্ড নিয়ে তারা কথা বলে না কেন?’ তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর কাছেও অনুরোধ জানিয়েছি; তাঁরা তো সবসময়ই বলে থাকেন যে এটি আমাদের বিষয়। যদি এটি আপনাদেরই বিষয় হয়, তবে আপনারা এ নিয়ে কথা বলছেন না কেন? সেখানে যা ঘটছে তা যে বন্ধ হওয়া উচিত, সে কথা আপনারা বলছেন না কেন? এ বিষয়ে তাঁদের কোনও বিবৃতি দিতে আমি শুনিনি।’
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


