Messi Vs Yamal:অদ্ভূত কাকতালীয় কাণ্ড! মেসি ও ইয়ামালের সঙ্গে কীভাবে জড়িয়ে গিয়েছে '১৯' সংখ্যা? লিওর জার্সির ১০ সংখ্যাটিও…

মেসির ফ্যানই হোক বা ইয়ামালের গুণমুগ্ধ, এতদিনে সকলেই জানেন যে বহু বছর আগে সদ্যোজাত ছোট্ট ইয়ামালকে কোলে তুলে ছিলেন মেসি! সেই কাহিনীও ইতিমধ্যে ভাইরাল!

Updated on: Jul 17, 2026, 15:34:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সপ্তাহান্তে রবিবার ১৯ জুলাই রয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালের ধুন্ধুমার ফাইনাল! এই আর্জেন্টিনা বনাম স্পেনের এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে চড়ছে পারদ। একদিকে আর্জেন্টিনার কিংবদন্তী লিওনেল মেসি, অন্যদিকে, স্পেনের তরুণ তুর্কী সুপারস্টার ফুটবলার লামিনে ইয়ামাল, মাঝ মাঠে তাঁদের দ্বৈরথের দিকে রবিবার গোটা বিশ্ব তাকিয়ে। এদিকে, মেসি ও ইয়ামালের ফুটবল-এ কিক দিয়ে খেলার আগে, সংখ্যার এক আজব কাকতালীয় ‘খেলা’ উঠে আসছে। আর সেই সংখ্যার খেলায় কেন্দ্রবিন্দুতে রয়েছে সংখ্যা ১৯, যার সঙ্গে মেসি আর ইয়ামালের এক ঘনিষ্ঠ সম্পর্ক বেরিয়ে আসছে!

অদ্ভূত কাকতালীয় কাণ্ড! মেসি ও ইয়ামালের সঙ্গে কীভাবে জড়িয়ে গিয়েছে '১৯' সংখ্যা? (Photo by Charly TRIBALLEAU and Roberto SCHMIDT / AFP) (AFP)
অদ্ভূত কাকতালীয় কাণ্ড! মেসি ও ইয়ামালের সঙ্গে কীভাবে জড়িয়ে গিয়েছে '১৯' সংখ্যা? (Photo by Charly TRIBALLEAU and Roberto SCHMIDT / AFP) (AFP)

স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামালের বয়স বর্তমানে ১৯ বছর। এদিকে, মেসির ফ্যানই হোক বা ইয়ামালের গুণমুগ্ধ, এতদিনে সকলেই জানেন যে বহু বছর আগে সদ্যোজাত ছোট্ট ইয়ামালকে কোলে তুলে ছিলেন মেসি! সেই কাহিনীও ইতিমধ্যে ভাইরাল! তখন বছর কুড়ির মেসি, কোলে নিয়েছিলেন সদ্যোজাত ইয়ামালকে। সালটা ২০০৭। ইয়ামাল তখন খুব জোর ৫ মাসের শিশু! ইউনিসেফের বার্ষিক চ্যারিটি অনুষ্ঠানের অংশ হিসাবে শিশু ইয়ামাল এবং তার পরিবারের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি। দেখা যায়, ছোট্ট ইয়ামালকে স্নান করাচ্ছেন মেসি! ঘটনার '১৯' বছর কেটে গিয়েছে! কে জানত, কাঁটায় কাঁটায় '১৯' বছর বাদে, সেই ইয়ামালই একদিন বিশ্বকাপের ফাইনলের আসরে মেসির বিরুদ্ধে কাপ জেতার লড়াইতে নামবেন!

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসার পর, ২০০৬-০৭ মরশুমের শুরু থেকে ২০০৭-০৮ মরশুমের শেষ পর্যন্ত বার্সেলোনায় মেসি ১৯ নম্বর জার্সিটি পরতেন। ব্রাজিলের কিংবদন্তি রোনালডিনহো ক্লাব ছেড়ে যাওয়ার পর ২০০৮-০৯ মরশুমের আগে তাঁকে ১০ নম্বর জার্সিটি দেওয়া হয়। ইয়ামাল স্পেনের হয়ে ১৯ নম্বর জার্সি পরেন। তবে বার্সেলোনায় তাঁকে বিখ্যাত ১০ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে, যা একসময় মেসি পরতেন। সংখ্যাতত্ত্বের নিয়ম বলছে, ১+৯=১০, ফলত, জার্সির নম্বর প্রাসঙ্গে ১০ সংখ্যাটির সঙ্গেও আবার সংখ্যা ১৯ জড়িয়ে যাচ্ছে। গত বছরের জুন মাসে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সময় বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা ইয়ামালের হাতে ১০ নম্বর জার্সিটি তুলে দেন। মোনাকোতে পাড়ি জমানো আনসু ফাতির কাছ থেকে বার্সেলোনায় ১০ নম্বর জার্সিটি ইয়ামাল নিজের করে নেন। আর আর্জেন্টিনায় মেসির জার্সির নম্বর ১০!

এবার ফুটবল বিশ্বকাপের ফাইল রয়েছে ১৯ জুলাই। এখানেও রয়েছে ১৯র 'খেল'! সদ্য ১৩ জুলাই ২০২৬-এ ইয়ামালের বয়স ১৯ বছর পূর্ণ হয়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More