FIFA World Cup 2026 France Vs England:ব্রোঞ্জের দৌড়ে ১০ গোলের ম্যাচ! আগুনে হ্যাট্রিক সাকার, ফ্রান্সকে হারাল ইংল্যান্ড

ইংল্যান্ড বনাম ফ্রান্সের ম্যাচ শেষে স্কোর দাঁড়াল ৬-৪।

Published on: Jul 19, 2026, 06:37:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

লড়াইটা ছিল বিশ্বকাপে তৃতীয় স্থানের জন্য। একদিকে ফ্রান্স, এসেছিল স্পেনের কাছে পর্যুদস্ত হয়ে, কোচ দিদিয়ের দেশঁর শেষ ম্যাচকে স্মরণীয় করতে। অন্যদিকে, আর্জেন্টিনার কাছে ক্লাইম্যাক্সের পরাজয়ের দুঃখ কাটিয়ে ইংল্যান্ডের লক্ষ্য ছিল ফিফা বিশ্বকাপ ২০২৬ এ ব্রোঞ্জ পদক ঘরে তোলা! সেই লক্ষ্যেই মিয়ামিতে শুরু হয় খেলা। ১০ গোলের ম্যাচে ফরাসি আর্মাডাকে হারিয়ে দেয় হ্যারি কেনের ইংল্যান্ড!

ব্রোঞ্জের দৌড়ে ১০ গোলের ম্যাচ! আগুনে হ্যাট্রিক সাকার, ফ্রান্সকে হারাল ইংল্যান্ড (Photo by CHANDAN KHANNA / AFP) (AFP)
ব্রোঞ্জের দৌড়ে ১০ গোলের ম্যাচ! আগুনে হ্যাট্রিক সাকার, ফ্রান্সকে হারাল ইংল্যান্ড (Photo by CHANDAN KHANNA / AFP) (AFP)

খেলা শুরুর তিন মিনিটেই আসে প্রথম গোল। তৃতীয় মিনিটে, ডেজায়ার ডুয়ের ক্রস থেকে বল পেয়ে যান ডেক্লান রাইস। এক জোরালো শটে, গোলরক্ষক মাইক মাইনিয়ানকে পরাস্ত করে ম্যাচের প্রথম গোল তিনি করেন।১৮তম মিনিটে, বাম প্রান্ত থেকে কর্নার থেকে ডেক্লান রাইস পেনাল্টি এরিয়ায় একটি ক্রস দেন এবং এজরি কনসা হেড করে গোলরক্ষক মাইক মাইনিয়ানকে ছাপিয়ে যান। এতে ইংল্যান্ডের পক্ষে স্কোর দাঁড়ায় ২-০। ফলত প্রথম থেকেই চাপে পড়ে যায় এমবাপের ফ্রান্স। এরপর ম্যাচে আসে সাকারার আগুন ঝরানো হ্যাট্রিকের একাংশ। ৩৭তম ও ৪৫+১ মিনিটে বুকায়ো সাকা পরপর গোল করে ইংল্যান্ডকে প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে দেন। ফলত, প্রথমার্ধ থেকেই ফ্রান্স বেশ কিছুটা পিছিয়ে পড়ে।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে লড়াই চালিয়ে যায় ফ্রান্স। ৪৮তম মিনিটে মাইকেল ওলিসে কিয়ান এমবাপেকে একটি থ্রু পাস দেন, যিনি পেনাল্টি এরিয়ায় ঢুকে গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন, এরপর আসে ম্যাচে ফ্রান্সের কাঙ্খিত প্রথম গোল। ৪৮তম মিনিটে কিলিয়ান এমবাপে ব্র্যাডলি বারকোলাকে একটি চমৎকার থ্রু পাস দেন, সেই পাসের হাত ধরে ফ্রান্সের স্কোরবোর্ডে যুক্ত হয় দ্বিতীয় গোল। তবে দিদিয়ের দেশঁর বয়েজ-রা আক্রমণাত্মক খেলা চালিয়ে যান। খেলার স্কোর ততক্ষণে ৪-২। কিলিয়ান এমবাপে মাইকেল ওলিসের সাথে ওয়ান-টু খেলে পেনাল্টি এরিয়ায় ঢুকে গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করে একটি শট নেন। স্কোর যায় ৩-৪ এ। ফ্রান্সের পক্ষে আসে ৩ গোল। এরপর ৮৫তম মিনিটে, মালো গুস্তো পেনাল্টি এলাকার ভেতরে জেড স্পেন্সকে ফাউল করলে রেফারি জেসুস ভ্যালেনজুয়েলা সঙ্গে সঙ্গে পেনাল্টি স্পটের নির্দেশ দেন। পরবর্তীতে, ১১-মিটার মার্ক থেকে বুকায়ো সাকা শান্তভাবে গোলরক্ষক মাইক মাইনিয়ানকে পরাস্ত করে ইংল্যান্ডের লিড ৫-৩ এ বাড়িয়ে দেন। সাকারা সম্পূর্ণ করেন নিজের হ্যাট্রিক। এরপর গোলের বন্যা বয়ে যাওয়া এই ম্যাচে, খেলার ৯০+৬ মিনিটে, পেনাল্টি এলাকার ভেতর থেকে বাঁ পায়ের জাদুতে জালে বল ঢুকিয়ে ফ্রান্সের হয়ে ব্যবধান কমিয়ে ৪-৫ করেন উসমান দেম্বেলে। দুই মিনিট পর, জুড বেলিংহামের চমৎকার একটি ব্রেকথ্রু ইংল্যান্ডের হয়ে ৬-৪ গোলের জয় নিশ্চিত করে। দুই ইউরোপিয় দেশের লড়াইতে ব্রোঞ্জ যায় ইংল্যান্ডের কাছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More