FIFA World Cup Road To Final Updates: মেসির সামনে যেন ফাইনালের সহজ পথ, বিশ্বকাপের নকআউট ব্র্যাকেটে কার ভাগ্যে কী?

এক মাসব্যাপী শিরোপার যুদ্ধে এবার থেকে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তবে নকআউটের সূচি প্রকাশের পর ফুটবলবিশ্বে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে—বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর পথে কোন দলের সামনে সবচেয়ে সহজ রাস্তা, আর কার সামনে অপেক্ষা করছে একের পর এক কঠিন বাধা?

Published on: Jun 28, 2026, 13:32:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই স্পষ্ট হয়ে গেল শেষ ৩২ দলের লড়াইয়ের চিত্র। এক মাসব্যাপী শিরোপার যুদ্ধে এবার থেকে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তবে নকআউটের সূচি প্রকাশের পর ফুটবলবিশ্বে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অন্য একটি বিষয় নিয়ে—বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর পথে কোন দলের সামনে সবচেয়ে সহজ রাস্তা, আর কার সামনে অপেক্ষা করছে একের পর এক কঠিন বাধা?

নকআউটে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। (Getty Images via AFP)
নকআউটে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। (Getty Images via AFP)

বিশ্লেষকদের মতে, সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো ইউরোপের পরাশক্তিগুলি পড়েছে একই ব্র্যাকেটে, যেখানে শেষ ষোলো থেকেই শুরু হতে পারে হেভিওয়েট সংঘর্ষ।

গ্রুপ পর্বে দাপট আর্জেন্টিনার

লিওনেল মেসির নেতৃত্বে গ্রুপ পর্বে একেবারে নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে আলবিসেলেস্তেরা। মেসি প্রতি ম্যাচে গড়ে দুটি করে গোল করেছেন এবং ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আর্জেন্টিনার মতোই তিন ম্যাচেই জয় পেয়েছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুরন্ত পারফরম্যান্সে ফরাসিরাও নিজেদের শক্তির জানান দিয়েছে। আয়োজক দেশ মেক্সিকোও গ্রুপ পর্বে শতভাগ জয় তুলে নজর কেড়েছে।

অন্যদিকে ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন কিংবা জার্মানির মতো দলগুলি নকআউটে উঠলেও নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। বিশেষ করে জার্মানি প্রথম ম্যাচে ৭-১ গোলে জয়ের পর শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে।

মেসির সামনে অপেক্ষাকৃত সহজ সমীকরণ

শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। আফ্রিকার ছোট দেশটি এবারের বিশ্বকাপে চমক দেখালেও শক্তির বিচারে আর্জেন্টিনাই স্পষ্ট ফেভারিট।

এই ম্যাচ জিতলে শেষ ১৬-এ আর্জেন্টিনার সামনে আসতে পারে অস্ট্রেলিয়া কিংবা মিশরের মধ্যে কোনও একটি দল। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা অথবা আলজেরিয়া—যাদের বিরুদ্ধে কাগজে-কলমে এগিয়ে থাকবেন মেসিরা।

সেমিফাইনালে অপেক্ষা করতে পারে ব্রাজিল, ইংল্যান্ড, নরওয়ে বা আইভরি কোস্টের মতো শক্তিশালী প্রতিপক্ষ। অর্থাৎ ফাইনালের আগে পর্যন্ত তুলনামূলকভাবে স্বস্তির পথই পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্য ব্র্যাকেটে ইউরোপীয় মহাযুদ্ধ

ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে অন্য ব্র্যাকেটে। সেখানে একই পাশে রয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিরা।

সূচি অনুযায়ী, শেষ ১৬-তেই মুখোমুখি হতে পারে জার্মানি ও ফ্রান্স। অর্থাৎ টুর্নামেন্টের অন্যতম দুই দাবিদারের একজন খুব তাড়াতাড়িই ছিটকে যাবে।

একইভাবে পর্তুগাল যদি শেষ ৩২-এ ক্রোয়েশিয়াকে হারায় এবং স্পেনও নিজেদের ম্যাচ জেতে, তাহলে শেষ ১৬-তে হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো বনাম স্পেনের মহারণ। ফলে ইউরোপের আরেকটি শক্তিশালী দলও কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেবে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো দলগুলির সামনেও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More