FIFA WC:নেটফ্লিক্সের কোন শো-তে মজেছেন মেসি? জঙ্গির হাতে বাবা খুন, কী ঘটেছে ইরাকি স্টার আয়মনের! বিশ্বকাপের টুকিটাকি রইল
Football FIFA world cup 2026: আয়মনের যখন ১২ বছর বয়স, তখন তাঁর বাবাকে খুন করে আল কায়দা জঙ্গিরা। অন্যদিকে, ম্যাচ শেষে মেসি মুখ খুললেন তাঁর পছন্দের এক শো নিয়ে।
বিশ্বকাপ শুরু হতেই মেসি-ঝড়! আর্জেন্টিনার কিংবদন্তীর হ্যাটট্রিক গোলে মুগ্ধ তাঁর বিশ্বব্যাপী গুণমুগ্ধরা। অন্যদিকে, মার্কিন মুলুকে আয়োজিত ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে নানান খবরের মাঝে শিরোনাম কেড়েছেন ইরাকের ফুটবলার আয়মন হুসেন। ইরানের প্রত্যন্ত গ্রামে তাঁর ছোটবেলর ঘটনাও ফুটবলপ্রেমীদের দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে!

আয়মন হুসেন ও ইরাকে থাকা এক রক্তাক্ত পর্ব-
গত সপ্তাহে ইরাকের একটি বিমান শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে অবতরণ করার পর, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা আয়মেন হোসেনকে একপাশে সরিয়ে নেন এবং সাত ঘণ্টা আটকে রাখেন। দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার আগে তাঁর মোবাইল ফোনটি পরীক্ষা করা হয়। তবে চ্যালেঞ্জ, কঠিন সময়, এসব আয়মনের জীবনে নতুন নয়! ইরাকের কিরকুকের হাওয়াইজা এলাকায় বেড়ে উঠেছেন মঙ্গলবার নরওয়ের বিরুদ্ধে ইরাকের গোলদাতা আয়মন। বাবা ছিলেন ইরাকি সেনার সদস্য। আয়মনদের স্বপ্ন ছিল একটা বাড়ি হবে। সেই বাড়ির জন্য আয়মনের বাবা কিনছিলেন জিনিসপত্র, তখনই তাঁকে খুন করে জঙ্গিরা। আয়মনের যখন ১২ বছর বয়স, তখন তাঁর বাবাকে খুন করে আল কায়দা জঙ্গিরা। কঠিন সময় এখানেই শেষ হয়নি। এরপর মা আর ভাইকে এলাকা থেকে পালিয়ে যেতে বলেন আয়মন। ভাই শোনেনি সেদিন দাদার কথা। শেষে আয়মনের ভাইকে অপহরণ করা হয়। অভিযোগ আইএস জঙ্গিদের দিকে। আজও সে ফিরে আসেনি ঘরে। আয়মন মঙ্গলবারের ম্যাচের পর বলেছেন, 'আমার বাবার শুরু করা বাড়িটির নির্মাণকাজ শেষ করার মতো যথেষ্ট অর্থ জোগাড় করা ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন।'
মেসি মুগ্ধ রাফা-য়!
বিশ্বকাপ শুরু হতেই মাঠে মেসির তাণ্ডবে মুগ্ধ তাঁর বিশ্বজোড়া ফ্যান-কূল। তবে আর্জেন্টেনিয় এই তারকা কিন্তু মজে রয়েছেন আরও এক কিংবদন্তী তারকাকে ঘিরে তৈরি হওয়া তথ্যচিত্রে! বিশ্বকাপের ম্যাচে আলজেরিয় গোলপোস্টকে তিন গোলে ঝাঁঝরা করে দেওয়ার পর, ম্যাচ শেষে মেসি বলেন, ‘ছোটবেলা থেকেই ফুটবল খেলতে আমার ভালো লাগে, আর যখন এমন ভালো মেজাজে থাকি, তখন আমি নিজের সবটুকু উজাড় করে দিই। আমি রাফা নাদালের ওপর তৈরি তথ্যচিত্রটি দেখছি; আমার মনে হয়, এদিক থেকে আমাদের মধ্যে বেশ মিল আছে। আমরা সবসময়ই নিজেদের সেরাটা দিতে চাই।’ প্রসঙ্গত, রাফায়েল নাদালের ওপর তৈরি এই তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে নেটফ্লিক্সে। টেনিস তারকা রাফায়েল নাদাল নিজের তারকাখচিত কেরিয়ার শেষ করেছিলেন ৩৮ বছর বয়সে। আর মেসি আজ সেই ৩৮ বছর বয়সী। মেসি জানিয়েছেন যে, এ বছরের ২৯ মে মুক্তি পাওয়া রাফায়েল নাদালের চার পর্বের তথ্যচিত্রের মাধ্যমে টেনিস স্টারের যাত্রাপথ তাঁকে অনুপ্রাণিত করেছে। বিশ্বকাপ শুরুর আগে তাঁর চোট নিয়ে বহু চর্চা চলেছে। আর বিশ্বকাপের শুরুতেই মেসির ব্লকবাস্টার হ্যাটট্রিক। তা নিয়েও চর্চা কম নয়। এরই মাঝে ফুটবলের কিংবদন্তী মজে রয়েছেন টেনিসের কিংবদন্তীকে নিয়ে তৈরি তথ্যচিত্রে!
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


