Air India Flight in Pak:পাকিস্তানি আকাশসীমায় দিল্লি-অমৃতসর এয়ার ইন্ডিয়ার বিমান! ঢুকেছিল অল্পক্ষণের জন্য, শুরু তদন্ত

এয়ার ইন্ডিয়ার দিল্লি-অমৃতসর বিমানে গত ২২ জুন কী ঘটেছিল?  

Published on: Jun 24, 2026, 20:46:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের খবরে এয়ারইন্ডিয়া। এবার এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটে গত ২২ জুন। আর এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘিরে তথ্য় প্রকাশ্যে আসে আজ বুধবার। এয়ার ইন্ডিয়ার তরফে ঘটনা সম্পর্ক বক্তব্য রাখা হয়েছে। জানা গিয়েছে, ঘটনা ডিজিসিএকে জানানো হয়েছে। এরই সঙ্গে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

পাকিস্তানি আকাশসীমায় দিল্লি-অমৃতসর AI বিমান! ঢুকেছিল ২মিনিটের জন্য, শুরু তদন্ত
পাকিস্তানি আকাশসীমায় দিল্লি-অমৃতসর AI বিমান! ঢুকেছিল ২মিনিটের জন্য, শুরু তদন্ত

যাত্রী সহ এয়ার ইন্ডিয়ার ওই বিমান গত ২২ জুন দিল্লি থেকে অমৃতসরের দিকে রওনা হয়েছিল। এরপর অবতরণের সময় সেই বিমান আকাশে চক্কর দিচ্ছিল। সেই সময়ই পঞ্জাবের আট্টারি সীমান্তের কাছে থাকা ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। তবে তা পাকিস্তানের আকাশসীমায় ২মিনিটেরও কম সময়ের জন্য ছিল। এয়ার ট্রাফিকের তথ্য উল্লেখ করে এমনই তথ্য দিয়েছে ইন্ডিয়া টুডের রিপোর্ট। পাকিস্তানের আকাশসীমায় অনিচ্ছাকৃত অনুপ্রবেশের বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-কে অবহিত করা হয়েছে।

তবে এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তাজনিত দিক নিয়ে। পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে এমন এক ঘটনা নিঃসন্দেহে নানান ধরনের প্রশ্নের উদ্রেক করে। ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ‘২২ জুন দিল্লি থেকে অমৃতসরগামী এআই৪৭৯ (AI479) ফ্লাইট পরিচালনাকারী কর্মীরা অমৃতসর বিমানবন্দরে 'গো-অ্যারাউন্ড' (go-around) বা অবতরণ বাতিলের কৌশল অবলম্বনের সময় সামান্য পরিমাণে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিলেন। ঘটনাটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।’ সূত্র অনুযায়ী, অমৃতসর বিমানবন্দরে অত্যধিক যানজটের কারণে এই ঘটনাটি ঘটেছে। অবতরণের আগে একাধিক বিমানকে আকাশে অপেক্ষমাণ অবস্থায় (হোল্ডিং প্যাটার্ন) থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, এর ফলে ‘এআই৪৭৯’ (AI479) বিমানটি অবতরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পুনরায় আকাশে উঠে যাওয়ার (গো-অ্যারাউন্ড) সিদ্ধান্ত নেয়। আর তখনই তা ভারত-পাকিস্তানের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানি আকাশসীমায়। তবে তা অল্প কিছুক্ষণের জন্য।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More