...
...
Next Story

Global Terrorism Index: সন্ত্রাসবাদ সূচকে শীর্ষে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ এই তালিকায় কত নম্বরে?

পাকিস্তান গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষ ১০টি আক্রান্ত দেশের মধ্যে রয়েছে। এদিকে এই তালিকায় বাংলাদেশ আছে ৪২ নম্বরে। এই তালিকায় ১০ নম্বরে আছে ইজরায়েল। মায়ানমার আছে ১৪তম স্থানে।

Published on: Mar 20, 2026, 10:02:38 IST
Advertisement

সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া পাকিস্তান নিজেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সন্ত্রাসবাদের জন্য। সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে এখন তাদেরই নাম। একইসঙ্গে ভারতের পরিস্থিতির উন্নতি হয়েছে। ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রকাশিত সর্বশেষ গ্লোবাল টেরোরিজম ইনডেক্স প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দৃশ্যপটের একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এখন বুরকিনা ফাসোকে ছাপিয়ে গিয়েছে। এই আবহে গোটা বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ তারা। পাকিস্তান গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষ ১০টি আক্রান্ত দেশের মধ্যে রয়েছে। এদিকে এই তালিকায় বাংলাদেশ আছে ৪২ নম্বরে। এই তালিকায় ১০ নম্বরে আছে ইজরায়েল। মায়ানমার আছে ১৪তম স্থানে।

পাকিস্তান গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষ ১০টি আক্রান্ত দেশের মধ্যে রয়েছে। (AFP)
পাকিস্তান গত ১২ বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষ ১০টি আক্রান্ত দেশের মধ্যে রয়েছে। (AFP)

টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে বলেছে যে গত এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে মারাত্মক বছর ছিল ২০২৫। তথ্য অনুসারে, সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানে ১১৩৯ জন মারা গেছে ২০২৫ সালে। সব মিলিয়ে পাকিস্তান জুড়ে ১০৪৫টি সন্ত্রাসী ঘটনা ঘটে ২০২৫ সালে। ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী ঘটনা ছয় গুণ বেড়েছে। আফগানিস্তানে তালিবানের প্রত্যাবর্তনকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর মতো গোষ্ঠীগুলি আফগান মাটিকে নিরাপদ আশ্রয়স্থল এবং প্রশিক্ষণ ঘাঁটি হিসাবে ব্যবহার করেছে। আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে ২০২৫ সালে টিটিপির আক্রমণ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই হামলায় প্রায় ৬৩৭ জন নিহত হয়েছিল। ২০১১ সালের পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যা। একই সঙ্গে বালোচিস্তান লিবারেশন আর্মির জন্যেও সমস্যা বেড়েছে পাকিস্তানের। কোয়েটার কাছে জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাই করা ২০২৫ সালের সবচেয়ে বড় ঘটনাগুলির মধ্যে একটি ছিল। সাম্প্রতিক সময়ে ভারতে সন্ত্রাসবাদী ঘটনা হ্রাস পেয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks