1984 anti-Sikh riots: শিখ-বিরোধী হিংসায় সেনার ‘ঢিলেমি’কে দায়ী সনিয়ার, উল্টো কথা বলছে ইতিহাস

1984 anti-Sikh riots: আত্মজীবনীতে সনিয়া গান্ধী লিখেছেন, 'ওই ভয়ংকর সময় নিয়ে বহু বিভ্রান্তিকর খবর এসে পৌঁছেছিল। অনেকেই সেনা মোতায়েনে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।'

Published on: Nov 12, 2026, 20:21:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

1984 anti-Sikh riots: চুরাশির শিখ-বিরোধী হিংসা। কংগ্রেস তথা গান্ধী পরিবারের ইতিহাসের কলঙ্কময় অধ্যায়। ৪২ বছর পরও সেই গণহত্যার দায় থেকে মুক্ত হতে পারেনি হাত শিবির। তবে চেষ্টা এখনও চলছে। ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসাকে ভারতের ইতিহাসের একটি ‘মর্মান্তিক ও লজ্জাজনক’ অধ্যায় বলে অভিহিত করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। মঙ্গলবার প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ দাবি করা হয়েছে, শিখ-বিরোধী হিংসার সময় অন্তত ২ হাজার মানুষের মৃত্যু এড়ানো যেত। যদি সেনাবাহিনীর তরফে ঢিলেমি না করা হত। কিন্তু ইতিহাস সম্পূর্ণ উলটো কথা বলছে। তবে অতীত ঘাঁটলে দেখা যাবে ইতিহাস সম্পূর্ণ উল্টো কথা বলছে।

শিখ-বিরোধী হিংসায় সেনার ‘ঢিলেমি’কে দায়ী সনিয়া গান্ধীর, উল্টো কথা বলছে ইতিহাস (সৌজন্যে এক্স )
শিখ-বিরোধী হিংসায় সেনার ‘ঢিলেমি’কে দায়ী সনিয়া গান্ধীর, উল্টো কথা বলছে ইতিহাস (সৌজন্যে এক্স )

বস্তুত, ১৮৮৪ সালে নিজের শিখ দেহরক্ষীদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুন হওয়ার পরই দেশজুড়ে শুরু হয় শিখ-বিরোধী হিংসা। শিখরা যেন কংগ্রেস নেতাদের কাছে গণশত্রুতে পরিণত হন। সেই হিংসায় সরকারি হিসাবে অন্তত ৩ হাজার মানুষের মৃত্যু হয়। যদিও বেসরকারি হিসেবে কেবল দিল্লিতেই ২৭০০ মানুষ সিংসার বলি হয়েছিলেন। গোটা দেশ মিলিয়ে সংখ্যাটা ছিল ৮ হাজার। সনিয়া গান্ধী নিজের আত্মজীবনীতে দাবি করেছেন, ওইদিন অন্তত ২ হাজার মানুষের প্রাণ বাঁচানো যেত, যদি সেনার শীর্ষকর্তারা সময়মতো দিল্লিতে সেনা মোতায়েন করতেন।

আত্মজীবনীতে সনিয়া গান্ধী লিখেছেন, 'ওই ভয়ংকর সময় নিয়ে বহু বিভ্রান্তিকর খবর এসে পৌঁছেছিল। অনেকেই সেনা মোতায়েনে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।' প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর কথায়, 'ইন্দিরা গান্ধী যেদিন মারা গেলেন অর্থাৎ ৩১ অক্টোবরই সেনা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ঢিলেমিটা হয়েছিল সেনার শীর্ষস্তর থেকে।' কংগ্রেস নেত্রীর দাবি করেছেন, সেদিন সময়মতো সেনা মোতায়েন হলে ২০০০ মানুষের প্রান বাঁচানো যেত। অবশ্য সনিয়া গান্ধী প্রথম নন, এর আগেও বহু কংগ্রেস নেতা এই একই সাফাই শিখ-বিরোধী হিংসার জন্য দিয়েছেন।

তবে ইতিহাস অন্য কথা বলছে। শিখ-বিরোধী হিংসার তদন্তে গঠিত বিচারপতির রঙ্গনাথ মিশ্র কমিশনের সামনে তৎকালীন সেনা প্রধান জেনারেল এএস বৈদ্য স্পষ্ট জানান, ৩১ অক্টোবরই দিল্লিতে সেনা পাঠানো হয়েছিল। কিন্তু দিল্লির তৎকালীন উপরাজ্যপাল এবং পুলিশ কমিশনার সেই সেনা জওয়ানদের ব্যবহারই করেননি। তাঁদের বসিয়ে রাখা হয়। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতেই অনেকটা সময় কাটিয়ে দেন তাঁরা। পরে রঙ্গনাথ মিশ্র কমিশনও তদন্ত করে দেখে, ৩১ অক্টোবর দিল্লিতে অন্তত ৫ হাজার সেনা জওয়ান মোতায়েন ছিল। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টেই বলা হয়েছে, সেদিন সঠিক সময়ে সেনা জওয়ানদের ব্যবহার করা হলে অন্তত ২ হাজার মানুষের প্রাণ বাঁচানো যেত।