Lucknow crime: প্রকাশ্যে স্ত্রীকে গুলি, হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে বোনকে খুন! আত্মঘাতী ব্যাঙ্ককর্মীর ২ ঘণ্টার হত্যাকাণ্ড
Lucknow crime: পুলিশ সূত্রের খবর, মানস বাজপেয়ী নিজেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী ছিলেন। তাঁর স্ত্রী দিব্যা মিশ্র আইসিআইসিআই ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার ছিলেন।
Lucknow crime: জোড়া খুন আর তারপর নিজেকে শেষ করলেন যুবক৷ পরপর তিনটি মৃত্যু-হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের লখনউয়ে (Lucknow crime)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গোমতি নগর এলাকায় আইসিআইসিআই ব্যাঙ্কের কর্মী দিব্যা মিশ্রকে তাঁরই ব্যাঙ্কের সামনে গুলি করে হত্যার পর তাঁর স্বামী মানস বাজপেয়ী বাড়ি ফিরে নিজের বোনকে গুলি করে। শেষে নিজের জীবনকেও শেষ করে দেয়। আর এই গোটা ঘটনাটি ঘটেছে মাত্র ২ ঘন্টার মধ্যে।

পুলিশ সূত্রের খবর, মানস বাজপেয়ী নিজেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী ছিলেন। তাঁর স্ত্রী দিব্যা মিশ্র আইসিআইসিআই ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার ছিলেন। জানা গিয়েছে, মানস ও দিব্যার প্রায় ১২ বছর আগে বিয়ে হয়েছিল। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা আলাদা থাকছিলেন। আলাদা থাকলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। মৃত দিব্যা ছিলেন সাংবাদিক ও ইউটিউবার প্রজ্ঞা মিশ্রের বোন। তিনি বলেন, তাঁর বোন সম্প্রতি স্বামী মানসের জন্য তিজ ব্রত পালন করেছিলেন। ফলে এমন রক্তক্ষয়ী পরিণতি পরিবারের কাছে ছিল সম্পূর্ণ 'অপ্রত্যাশিত।' পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার একটি অটোয় বসে ব্যাঙ্ক শাখার বাইরে ওঁত পেতে বসেছিল মানস। স্ত্রী দিব্যা গাড়ি থেকে নামামাত্রই আগ্নেয়াস্ত্র বের করে তাকে লক্ষ্য করে গুলি চালায় সে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ঢলে পড়েন দিব্যা। এরপর তিনি একটি অটোরিকশায় করে পালিয়ে যান।
ঘটনার সময়ের খতিয়ান:
দুপুর ১২:০৫: সহকর্মীর সঙ্গে গাড়িতে করে গোমতী নগরের আইসিআইসিআই ব্যাঙ্কের শাখায় পৌঁছান দিব্যা মিশ্র (যিনি ওই শাখায় ৩-৪ বছর ধরে কর্মরত ছিলেন)।
দুপুর ১২:০৫ - ১২:২০: অটোতে আগে থেকেই ওত পেতে থাকা স্বামী মানস বাজপেয়ী গাড়ি থেকে দিব্যাকে জোর করে নামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। এরপর গাড়ি নিয়ে চম্পট দেয় অভিযুক্ত।
দুপুর ১২:৩০: ঘটনাস্থল থেকে প্রায় ২ কিমি দূরে হুসারিয়া এলাকার বাড়িতে পৌঁছায় অভিযুক্ত। সেখানে হোয়াটসঅ্যাপে স্ত্রীর বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতা'র অভিযোগ তুলে ওয়টস্যাপ স্টেটাস দেন।
দুপুর ১:২৬: সাংবাদিক প্রজ্ঞা মিশ্র এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে জানান, তাঁর বোনের ওপর প্রাণঘাতী হামলার খবর পেয়েছেন তিনি।
দুপুর ১:৩০: হুসারিয়ার মানস বাজপেয়ীর বাড়ি থেকে গুলি চালানোর খবর পৌঁছায় পুলিশের কাছে।
দুপুর ১:৪০: ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রতিবেশীরা জানান, বাড়ি ফিরে ফুল উচ্চস্বরে 'হনুমান চালিশা' চালিয়েছিল মানস।
দুপুর ১:৪৫: পুলিশ ঘরে ঢুকে মানস বাজপেয়ী ও তাঁর বোনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৩টি বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়।
হোয়াটসঅ্যাপে 'বিশ্বাসঘাতকতা'র দাবি:
পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকেই ওই দম্পতি আলাদা থাকছিলেন। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়েরের পাশাপাশি খোরপোশ ও বিয়ের যৌতুক ফেরতের দাবি জানিয়েছিলেন দিব্যা। বাড়ি ফিরে দেওয়া হোয়াটসঅ্যাপ স্টেটাসে (whatsapp status) মানস স্ত্রীকে খুনের কথা স্বীকার করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতা'র অভিযোগ তোলেন। মানসের আরও দাবি করেন, তিনি নিজে আত্মঘাতী হবেন এবং নিজের বোনকেও হত্যা করবেন। এমনকী প্রজ্ঞা মিশ্র ও তাঁর স্বামী ভরত যাদবও এই 'বিশ্বাসঘাতকতা'র কথা জানতেন বলে তিনি দাবি করেন। পুলিশ ওই স্টেটাসের সত্যতা যাচাই করছে।
E-Paper

