Fake Aadhaar Card Check: ভুয়ো আধার কার্ডের জাল ফাঁসছেন না তো? কয়েক মিনিটেই জেনে নিন এভাবে, নাহলে বড় বিপদ
আধার জালিয়াতি রুখতে সাধারণ মানুষের সচেতনতাই বড় অস্ত্র। আপনার আধার কার্ডটি যদি অনেক পুরনো হয় বা কিউআর কোড কাজ না করে, তবে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্র থেকে সেটি আপডেট করিয়ে নিন বা অনলাইন থেকে PVC Aadhaar Card অর্ডার করুন।
বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড ভারতের প্রতিটি নাগরিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া - সবক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক। কিন্তু এই অপরিহার্যতার সুযোগ নিয়েই বাড়ছে জালিয়াতি। বাজারে ঘুরে বেড়াচ্ছে প্রচুর ভুয়ো আধার কার্ড। আর এই ভুয়ো কার্ড ব্যবহারের ফলে আপনি পড়তে পারেন আইনি ঝামেলায় অথবা হারাতে পারেন আপনার কষ্টার্জিত অর্থ।
সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হেঠে যে আধার কার্ড ব্যবহারের আগে সেটি আসল কিনা তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।
ভুয়ো আধার কার্ডের ঝুঁকি কেন বাড়ছে?
অনেকেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে আধারের মতো দেখতে নকল কার্ড তৈরি করে জালিয়াতি করছে। এই নকল কার্ড ব্যবহার করে সিম কার্ড কেনা বা আর্থিক লেনদেন করার ফলে আসল মালিক বিপদে পড়ছেন। আপনি যদি অজান্তে একটি নকল আধার কার্ড ব্যবহার করেন, তবে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও সাফ হয়ে যেতে পারে।
কীভাবে বুঝবেন আধার কার্ডটি আসল না নকল?
UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধার কার্ড যাচাই করার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। বাড়িতে বসেই আপনি কয়েক মিনিটে এটি পরীক্ষা করতে পারেন
১) QR কোড স্ক্যান করুন (সবচেয়ে সহজ উপায়)
প্রতিটি আধার কার্ডে একটি সুরক্ষিত QR কোড থাকে। আপনার ফোনের 'Aadhaar QR Scanner' অ্যাপ (যা Google Play Store বা App Store-এ পাওয়া যায়) দিয়ে কার্ডের কিউআর কোডটি স্ক্যান করুন। যদি কার্ডটি আসল হয়, তবে স্ক্যান করার সঙ্গে সঙ্গে কার্ডধারীর নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং ছবি স্ক্রিনে চলে আসবে। যদি স্ক্যান করার পর কোনও তথ্য না দেখায় বা এরর (Error) আসে, তবে বুঝবেন কার্ডটি জাল।
২) আধারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন
১) প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যান।
২) সেখানে 'Check Aadhaar Validity' অপশনে ক্লিক করুন।
৩) আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোডটি দিয়ে 'Proceed' বাটনে ক্লিক করুন।
যদি আধার নম্বরটি সঠিক হয়, তবে স্ক্রিনে ওই ব্যক্তির বয়স, লিঙ্গ, রাজ্য এবং মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখাবে। নম্বরটি অস্তিত্বহীন হলে সেটি ‘Invalid’ দেখাবে।
৩) কার্ডের কাগজের গুণমান ও লোগো পরীক্ষা
আসল আধার কার্ডের ছাপার মান অত্যন্ত উন্নত হয়। কার্ডের উপরের অংশে ভারত সরকারের লোগো এবং অশোক স্তম্ভের জলছাপ স্পষ্টভাবে বোঝা যায়। নকল কার্ডের ক্ষেত্রে অনেক সময় রং ফিকে বা লেখা অস্পষ্ট হতে পারে।
অফলাইনে আধার যাচাই করার গুরুত্ব
আপনি যদি কোনও প্রতিষ্ঠানের মালিক হন বা কাউকে ভাড়ায় বাড়ি দিচ্ছেন, তবে শুধুমাত্র আধার কার্ডের ফটোকপি দেখেই বিশ্বাস করবেন না। সর্বদা কিউআর কোড স্ক্যান করে তথ্য মিলিয়ে নিন। UIDAI স্পষ্টভাবে জানিয়েছে যে, আধার কার্ডের ১২ সংখ্যার নম্বর থাকলেই সেটি আসল আধার হওয়ার প্রমাণ নয়।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


