ICC T20 WC Ind Vs Pak Latest Update: কেমন আছেন অভিষেক শর্মা, টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কি খেলবেন তিনি?

পেটের সংক্রমণের জেরে এর আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক। সংক্রমণের জেরে তাঁর ২ কেজি ওজন কমে যায়। তবে সেরে ওঠার পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। যদিও তাঁর বদলে গত ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে খেলিয়েছিল ভারত।

Published on: Feb 14, 2026, 13:04:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

১৩ ফেব্রুয়ারি রাতে গোটা দলের সঙ্গেই কলম্বোতে পৌঁছেছেন অভিষেক শর্মা। আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। তবে ভারতীয় দলের হয়ে এই বড় ম্যাচে অভিষেক শর্মার অংশগ্রহণ নির্ভর করছে তাঁর শারীরিত সুস্থতা এবং ফিটনেসের ওপরে। উল্লেখ্য, পেটের সংক্রমণের জেরে এর আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক। সংক্রমণের জেরে তাঁর ২ কেজি ওজন কমে যায়। তবে সেরে ওঠার পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। যদিও তাঁর বদলে গত ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে খেলিয়েছিল ভারত।

১৩ ফেব্রুয়ারি রাতে গোটা দলের সঙ্গেই কলম্বোতে পৌঁছেছেন অভিষেক শর্মা। (PTI)
১৩ ফেব্রুয়ারি রাতে গোটা দলের সঙ্গেই কলম্বোতে পৌঁছেছেন অভিষেক শর্মা। (PTI)

রিপোর্ট অনুযায়ী, রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ম্যাচে অভিষেক খেলবেন কি না, তা জানা যেতে পারে আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় ফিটনেস টেস্ট হবে অভিষেকের। সেই টেস্টের ওপরই নিরঅভর করছে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের মাঠে নামার বিষয়টি। এর আগে দিল্লির একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেও বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচে খেলতে পারেননি অভিষেক। ড্রেসিংরুমে থাকলেও তাঁর জায়গায় ইনিংস শুরু করেন সঞ্জু স্যামসন।

আজকের ট্রেনিং সেশনের আগে একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা। সেখানে অবশ্যই অভিষেককে নিয়ে প্রশ্ন করা হবে দলের প্রতিনিধিকে। অভিষেককে নিয়ে যদি সেই সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ধারণা না পাওয়া যায়, তাহলে সাংবাদিকদের চোখ থাকবে নেটের দিকে। সবার মনে একটাই প্রশ্ন, আজ অভিষেক শর্মা নেটে নামবেন কি? আর নেটে প্রবেশ করলে অভিষেক কতক্ষণ ব্যাট করবেন, তার দিকেও নজর থাকবে সবার। এদিকে, অভিষেকের বাবা-মাও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে কলম্বোতে পৌঁছেছিলেন। এই আবহে অভিষেক পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলবেন বলে আশা বেড়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More