ICC T20 WC India Vs South Africa: দলে বদল তো নিশ্চিত! নেটে এক ঘণ্টা অনুশীলন সঞ্জু স্যামসনের, বাদ পড়বেন অভিষেক?

সঞ্জু স্যামসনকে কি সুযোগ দেওয়া হবে? এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগে সঞ্জু স্যামসনকে এক ঘণ্টা ধরে নেট অনুশীলন করতে দেখা যায়। এই আবহে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে পারেন বলে আশা করা হচ্ছিল।

Published on: Feb 22, 2026, 12:14:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। গ্রুপ পর্বে অপরাজিত দুই দলই জয় দিয়ে সুপার ৮ পর্ব শুরু করতে চাইবে। এদিকে ভারতীয় দলে ওপেনিংয়ে অভিষেক শর্মার ফর্ম চিন্তার বিষয় হতে পারে। এদিকে ভারতের বোলিং লাইনআপে কোনও পরিবর্তন আসবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। এই আবহে একনজরে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগে সঞ্জু স্যামসনকে এক ঘণ্টা ধরে নেট অনুশীলন করতে দেখা যায়। (PTI)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগে সঞ্জু স্যামসনকে এক ঘণ্টা ধরে নেট অনুশীলন করতে দেখা যায়। (PTI)

অভিষেক শর্মা এখনও বিশ্বকাপে অ্যাকাউন্ট খুলতে পারেননি। একই সঙ্গে তিলক বর্মাকেও সেভাবে ছন্দে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সঞ্জু স্যামসনকে কি সুযোগ দেওয়া হবে? এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগে সঞ্জু স্যামসনকে এক ঘণ্টা ধরে নেট অনুশীলন করতে দেখা যায়। এই আবহে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সুযোগ পেতে পারেন বলে আশা করা হচ্ছিল।

তবে ম্যাচের একদিন আগে সাংবাদিক সম্মেলনে অভিষেকের জায়গায় সঞ্জু স্যামসনকে আনার সম্ভাবনা নাকচ করে দেন অধিনায়ক সূর্য কুমার যাদব। তিনি বলেন, 'যারা অভিষেকের ফর্ম নিয়ে বিরক্ত, আমি বরং তাদের নিয়ে চিন্তিত। গত বছর তিনি গোটা দলকে টেনেছিলেন। এখন আমরা তাঁর হয়ে 'কভার' দেব।' এই আবহে গত ম্যাচের থেকে দলে একটিমাত্র বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের হয়ে খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বদলে দলে ফিরতে পারেন সহঅধিনায়ক অক্ষর প্যাটেল।

ভারতের সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রায়ান রিকেলটন, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, করবিন বশ, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More