ICC T20 WC Semi Finals Ind Vs Eng: পরপর তৃতীয় টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি ভারত, আজ মুম্বইতে পিচ কেমন থাকবে?
এই টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মুম্বইতেই খেলেছিল ভারত। সাধারণত মুম্বইয়ের পিচ ব্যাটিংবান্ধব হলেও আমেরিকার বিরুদ্ধে ভারত যে পিচে খেলেছিল, তাতে বল কিছুটা আটকে আটকে আসছিল ব্যাটে। এই আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে কেমন হতে পারে মুম্বইয়ের পিচ?
আজ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড লড়াই করছে। এর আগে ২০২২ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ২০২৪ সালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এবারও এই দুই দল সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বইতে। উল্লেখ্য, এই টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মুম্বইতেই খেলেছিল ভারত। সাধারণত মুম্বইয়ের পিচ ব্যাটিংবান্ধব হলেও আমেরিকার বিরুদ্ধে ভারত যে পিচে খেলেছিল, তাতে বল কিছুটা আটকে আটকে আসছিল ব্যাটে। এই আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচে কেমন হতে পারে মুম্বইয়ের পিচ?

ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামের লাল মাটির পিচে বাউন্স বেশি থাকে। এদিকে লাল মাটির পিচে বল ঘুরতেও পারে। তবে ভালো বাউন্স থাকায় মুম্বই ব্যাটারদের জন্য স্বর্গ বলেই বিবেচিত। এরই সঙ্গে ওয়াংখেড়ের মাঠ ছোট। দুই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল ছাড়া জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীর খেলা প্রায় নিশ্চিত আজকের ম্যাচে। এদিকে ওয়াংখেড়ের পিচ বুঝে তৃতীয় বোলার সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে ভারত। লাল মাটির পিচে যদি ভালো করে জল না দেওয়া হয় এবং তা শুকনো থাকে তাহলে বল ঘুরতে পারে মুম্বইতে।
এছাড়া ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচটি সাধারণত ব্যাটিংবান্ধব বলে মনে করা হয়। ছোট বাউন্ডারি এবং ভালো বাউন্স থাকায় এই মাঠে স্ট্রোক খেলা সহজ। এই আবহে ওয়াংখেড়েতে রান রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এই আবহে পিচে হালকা ঘাস থাকলেও ম্যাচটি হাই স্কোরিং হবে বলে আশা করছেন ভারতীয় বোলিং কোচ মরনে মরকেল। এদিকে এই একই প্রতিপক্ষের বিরুদ্ধে, একই ভেন্যুতে, অভিষেক শর্মা এক বছর আগে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। আবার চলতি বিশ্বকাপে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরেছিল ইংল্যান্ড। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৬৬ রানেই অলআউট হয়ে যায় তারা। ভারত আবার ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে এই ওয়াংখেড়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরেছিল। সেবার ভারতের নির্ধারিত ১৯৩ রানের টার্গেট অনায়াসে অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
মুম্বইয়ের এই মাঠে আন্তর্জাতিক টি২০-তে প্রথমে ব্যাটিং করে গড় স্কোর ১৮৭। এই মাঠে দলগুলি রান তাড়া করতেই বেশি পছন্দ করে। এমন পরিস্থিতিতে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনালে টসে জেতা অধিনায়ক প্রথমে ফিল্ডিং বেছে নিতে পারেন। ওয়াংখেড়ে স্টেডিয়াম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড বলছে- ১৬টি ম্যাচ প্রথমে ব্যাটিং করা দল জিতেছে - ৮টি ম্যাচ (৫০ শতাংশ), টার্গেট তাড়া করা দল জিতেছে - ৮টি ম্যাচ (৫০ শতাংশ)। এদিকে টসে জেতা দল ম্যাচ জিতেছে ১০ বার (৬২.৫%), টস হারা দল ম্যাচ জিতেছে - ৬টি ম্যাচে (৩৭.৫%)। এই মাঠে সর্বোচ্চ স্কোর- ২৫৪/৬, চলতি বিশ্বকাপে সুপার ৮-এ জিম্বাবুয়ের বিরুদ্ধে এই রান করে ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে সর্বনিম্ন স্কোর- ৯৭, ২০২৫ সালে ভারতের বিরুদ্ধে এই রান করেছিল ইংল্যান্ড। এই মাঠে ভারতের সর্বোচ্চ স্কোর- ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪৭/৯। মুম্বইয়ের এই মাঠে উইকেট প্রতি গড় রান - ২৭.৬২, গড় ওভার রান - ৯.১৩। এদিকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে টিম ইন্ডিয়া ১৭টি ম্যাচ জিতেছে, এবং ইংল্যান্ড জয়ী হয়েছে মাত্র ১২টি ম্যাচে। শেষ ৫টি টি২০ ম্যাচে ভারত ইংলিশ দলকে ৪ বার পরাজিত করেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper












