Sourav Ganguly on India Vs Pakistan: চর্চায় থাকা উসমান তারিককে 'সাধারণ বোলার' আখ্যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

উসমান তারিককে 'সাধারণ বোলার' হিসেবে আখ্যা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই আবহে সৌরভ আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, ভারতীয় ব্যাটাররা তারিককে ভালো ভাবে খেলবেন।

Published on: Feb 15, 2026, 10:20:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি২০ বিশ্বকাপে আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এই ম্যাচে পাকিস্তানের অন্যতম তুরুপের তাস স্পিনার উসমান তারিক। তবে এই উসমান তারিককে 'সাধারণ বোলার' হিসেবে আখ্যা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই আবহে সৌরভ আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, ভারতীয় ব্যাটাররা তারিককে ভালো ভাবে খেলবেন।

উসমান তারিককে 'সাধারণ বোলার' হিসেবে আখ্যা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
উসমান তারিককে 'সাধারণ বোলার' হিসেবে আখ্যা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই উসমান তারিক এখনও পর্যন্ত মাত্র চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে তাই তাঁকে নিয়ে জোর চর্চা। বিশেষ করে তাঁর বোলিং অ্যাকশনের জেরে এই চর্চা বেড়েছে। উসমান তারিক বোলিংয়ের সময় বল ছোড়ার আগে কিছুক্ষণের জন্য থমকে যান। বোলিং অ্যাকশনে তাঁর সেই 'বিরতি' নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এই আবহে কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাগাজিনের উদ্বোধনের সময় বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, 'টি-টোয়েন্টিতে কোনও কিছু আগে থেকে অনুমান করা কঠিন, তবে ভারত একটি ভালো দল এবং তাদের হারানোটা সহজ নয়।' এরপর তারিককে নিয়ে বলেন, 'তিনি (তারিক) একজন অফ স্পিনার মাত্র। তিনি মাঝে মাঝেই বোলিং করেন। ভারত তাঁকে ভালোভাবে খেলবে।' এদিকে পাকিস্তানের বিপক্ষে ভারত তাদের বোলিংয়ে কোনও পরিবর্তন করবে না বলে আশা ব্যক্ত করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিকে গতকাল নেটে উসমান তারিকের বোলিং অ্যাকশন নকল করে দলের ব্যাটরদের অনুশীলন করালেন স্কাই। তারিক যেমন বোলিং করতে করতে মাঝে স্ট্যাচু হয়ে যান, সূর্যও তেমনই কিছুটা বিরতি দেওয়া অ্যাকশনে বোলিং করলেন ভারতীয় ব্যাটরদের। তারিককে নকল করে সূর্য কুমার যাদবের এই বোলিং অ্যাকশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More