ICC T20 WC Win Prize Money: ICC T20 WC জয়ে রোহিতের থেকে সূর্যের দলকে বেশি টাকা দিচ্ছে BCCI, ধোনিরা ২০০৭-এ কত পেয়েছিলেন?
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের পরে দলকে ১৩১ কোটি টাকা নগদ পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। রোহিতের দল এর থেকে কম পুরস্কার পেয়েছিল। আর ধোনির জয়ী দল পেয়েছিল আরও অনেক অনেক কম।
টি২০ বিশ্বকাপে জয়ী টিম ইন্ডিয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বড় ঘোষণা। টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য ১৩১ কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছে বিসিসিআই। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের পরে দলকে ১৩১ কোটি টাকা নগদ পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। উল্লেখ্য, এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দেশ হিসেবে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

উল্লেখ্য, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় জলের জন্য ৫৮ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। তার আগে ২০২৪ সালে রোহিত শর্মার অধীনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের জন্য ১২৫ কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছিল বিসিসিআই। এবারের টি২০ বিশ্বকাপ জয়ী দলকে অবশ্য রোহিতের দলের থেকেও ৬ কোটি টাকা বেশি দিচ্ছে বিসিসিআই। এদিকে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত ২৭.৪৮ কোটি টাকা পেয়েছে আইসিসির থেকে।
এর আগে ২০০৭ সালে ধোনির অধীনে বিশ্বকাপ জেতা ভারতীয় দলকে আইসিসি দিয়েছিল মোটে ৪.৮ কোটি টাকা। আর ধোনির দলকে বিসিসিআই পুরস্কার বাবদ দিয়েছিল ১২ কোটি টাকা। এর আগে ২০২৪ টি-২৩০ বিশ্বকাপ জিতে ভারতীয় দল প্রায় ২০.৪ কোটি টাকা পুরস্কার পেয়েছিল। এদিকে সদ্য সমাপ্ত বিশ্বকাপে রানার্স আপ নিউজিল্যান্ড দলকে ১৪ কোটি ৬৫ লক্ষ কোটি টাকা দিয়েছে আইসিসি। পরাজিত সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড পেয়েছে ৭.২৪ কোটি টাকা করে। এদিকে সুপার ৮ থেকে বিদায় নেওয়া দলগুলি পেয়েছে ৩.৪৮ কোটি টাকা। গ্রুপ স্তর থেকে বিদায় নেওয়া দলগুলি ২.২৯ কোটি টাকার মতো পাচ্ছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper












