ICC T20 WC Ind Vs Pak: আইসিসি টি২০ বিশ্বকাপে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের 'প্রত্যাশিত' ইউটার্ন, কী বলল ভারতীয় দল?
বিশ্বকাপে পাকিস্তানের ইউ-টার্ন নিয়ে রায়ান বলেন, ‘এটা ভালো বিষয় যে ম্যাচটি হবে। ১০ ফেব্রুয়ারি গভীর রাতে আমরা বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছি। আমাদের ফোকাস শুধু ক্রিকেটের দিকে, আমরা সব ধরনের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা নিয়ে পাকিস্তান ইউ-টার্ন নিয়েছে। বড় বড় ধমকির পরে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে ম্য়াচ খেলবে বলেই জানিয়েছে পাকিস্তান। এই আবহে টিম ইন্ডিয়ার প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দোসকট বলেন, ভারতীয় খেলোয়াড়রা প্রথম থেকেই প্রত্যাশা করেছিলেন যে ম্যাচটি হবে। এই মন্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের দ্বিচারী প্রকৃতি সম্পর্কে প্রথম থেকেই পরিষ্কার ধারণা পোষণ করছিলেন। এর আগে এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কের পর টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান, কিন্তু রাগ ও অহংকার দেখিয়েও শেষ পর্যন্ত ইউ-টার্ন নিতে হয়েছিল পাকিস্তানকে।
বিশ্বকাপে পাকিস্তানের ইউ-টার্ন নিয়ে রায়ান বলেন, 'এটা ভালো বিষয় যে ম্যাচটি হবে। ১০ ফেব্রুয়ারি গভীর রাতে আমরা বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছি। আমাদের ফোকাস শুধু ক্রিকেটের দিকে, আমরা সব ধরনের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করি। আমরা উভয় দেশের ইতিহাস ও অনুভূতি বুঝতে পারি তবে আমাদের পক্ষে পুরোপুরি ক্রিকেটের দিকে মনোনিবেশ করা আরও গুরুত্বপূর্ণ। কলম্বোতে খেলা একটি চ্যালেঞ্জ। পাকিস্তান সেখানে আগে থেকে আছে। তবে আমাদের ফোকাস পরের ম্যাচে আমাদের সেরাটা দেওয়া।'
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে টি২০ বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচই বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পরে লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান বুলবুল। রিপোর্টে দাবি করা হয়, পাক বোর্ডের বলে দেওয়া বিবৃতি প্রকাশ করে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলার 'অনুরোধ' করে বাংলাদেশ।
তার আগে বাংলাদেশের জন্য গোটা টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। পরে তারা বলেছিল, টুর্নামেন্টে তারা খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা বয়কট করবে। এই আবহে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল আইসিসি। এমনকী এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে ব্যান করা হতে পারে বলে জানিয়ে রেখেছিল আইসিসি। শুধু তাই নয়, পাকিস্তান যদি টি২০ বিশ্বকাপ না খেলে, তাহলে বিদেশি খেলোয়াড়দের পিএসএলে খেলতে যাওয়ার ক্ষেত্রে আইসিসি নো অবজেকশন সার্টিফিকেট দেবে না বলেও জানানো হয়েছিল। এছাড়া সব আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের। এই আবহে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে দল পাঠায় পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের বিষয়ে অনড় থাকে পাকিস্তান।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


