ICC T20 World Cup Latest Update: ২০২৬ টি২০ বিশ্বকাপে না খেলা বাংলাদেশ কি ২০২৮ সালে সরাসরি সুযোগ পাবে? যা জানাল ICC
সব মিলিয়ে ২০ দলের এই টুর্নামেন্টে ১২টি দল সরাসরি খেলবে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। এই আবহে ২০২৮ সালের আইসিসি টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ?
বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল বিসিসিআই। আর তাতেই গাল ফুলিয়ে টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অস্বীকার করেছিল বাংলাদেশ। পাকিস্তানের এগিয়ে দেওয়া মইতে গাছে উঠে অবশ্য বাংলাদেশ দেখে, পাকিস্তান নীচে থেকে মইটা সরিয়ে দিয়েছে। এই আবহে আইসিসি এবং বিসিসিআইয়ের সঙ্গে চরম বিরোধে গিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপেই খেলা হয়নি বাংলাদেশে। এই আবহে আশঙ্কা করা হচ্ছিল, টি২০-তে বাংলাদেশের ব়্যাঙ্কিং নামিয়ে দেওয়া হবে এবং পরবর্তী টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। তবে আইসিসি স্পষ্ট করে দিল, বাংলাদেশ আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, এই বিশ্বকাপে সুপার ৮-এ ওঠা দেশগুলি এমনিতেই আাগামী টি২০ বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পেয়ে গিয়েছে। ২০২৮ সালের টি২০ বিশ্বকাপটি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। এই আবহে ২০২৮ সালের বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই টিকিট পেয়ে গিয়েছে। এই আবহে অস্ট্রেলিয়া এবারে সুপার ৮-এ না উঠতে পারলেও পরের বিশ্বকাপ নিয়ে তাদের চিন্তার কিছু নেই। এছাড়া ৯ মার্চ ফাইনালের পরদিন পর্যন্ত পরের তিনটি স্থান নিশ্চিত বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। সব মিলিয়ে ২০ দলের এই টুর্নামেন্টে ১২টি দল সরাসরি খেলবে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে।
প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। আর এরপরই ভারতে এসে আইসিসি টি২০ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয় আইসিসি। এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানি বোর্ড ঘোষণা করেছিল, বাংলাদেশ না খেললে তারাও বিশ্বকাপ বয়কটের বিষয়ে চিন্তাভাবনা করবে। পরে তারা বলে, বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা বয়কট করবে। যদিও আইসিসির শাস্তির ভয়ে পাকিস্তান যে এই ম্যাচটি শেষ পর্যন্ত খেলতে নামত, তা অনেক ক্রিকেট বিশ্লেষকই বলেছিলেন। এবং শেষ পর্যন্ত তাই হয়েছিল। মাঝখান থেকে বাংলাদেশকে উস্কে দিয়ে তাদের বিশ্বকাপ থেকে কার্যত বাদ দিল পাকিস্তান। আর মুখরক্ষার জন্য ভারত-পাক ম্যাচ করানোর যে কৃতিত্বটা বাংলাদেশের বুলবুল পেয়েছিলেন, তাও এবার ছিনিয়ে নেয় পিসিবি। সম্প্রতি পিসিপি প্রধান মহসিন নকভি সেই কৃতিত্ব দেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকেকে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


