ICC T20 World Cup Latest Update: ইউটার্ন নেওয়ার ইঙ্গিত নকভির, টি২০ বিশ্বকাপে ভারত ম্যাচ খেলতে পারে পাকিস্তান?

রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি সিলভা সরাসরি মহসিন নকভির সঙ্গে যোগাযোগ করেছেন। নকভিকে নাকি শ্রীলঙ্কার বোর্ড প্রধান বলেন, তাদের এখন পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন।

Published on: Feb 7, 2026, 14:08:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে টি২০ বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই আবহে শ্রীলঙ্কার সাথে আলোচনা করবে পাকিস্তান। উল্লেখ্য, পিসিবি টি২০ বিশ্বকাপে খেলার জন্য দল পাঠিয়েছে। পাক সরকার জাতীয় দলকে টুর্নমেন্টে খেলার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে বারণ করেছে। এদিকে এই ভারত-পাকিস্তান ম্যাচটি আইসিসি এবং সম্প্রচারকদের জন্য সর্বোচ্চ লাভজনক ম্যাচ। এদিকে ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। যার ফলে শ্রীলঙ্কারও লাভ হওয়ার কথা ছিল। তবে এখন সেই ম্যাচ না হওয়ায় লাভ হাতছাড়া হতে চলেছে শ্রীলঙ্কার। তাই সেই দেশের ক্রিকেট বোর্ড আসরে নেমেছে ম্যাচটি করানোর জন্য।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি সিলভা সরাসরি মহসিন নকভির সঙ্গে যোগাযোগ করেছেন। (AP)
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি সিলভা সরাসরি মহসিন নকভির সঙ্গে যোগাযোগ করেছেন। (AP)

এই আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ই-মেইল করে শ্রীলঙ্কা জানিয়েছে, ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না হলে টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ব্যাপক আর্থিক ক্ষতি হবে। এ ছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট ও টুর্নামেন্টের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো ও পাল্লেকালেতেই খেলছে। এদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সরকারি ও ক্রিকেট পর্যায়ে বরাবরই সুসম্পর্ক রয়েছে। তাই শ্রীলঙ্কার ইমেইল হয়ত উপেক্ষা করতে পারবে না পাকিস্তান। এই আবহে নকভি নাকি সরকারের সঙ্গে কথা বলবেন বলে শ্রীলঙ্কান বোর্ডকে আশ্বাস দিয়েছেন। এমনই দাবি করা হয়েছে এনডিটিভির রিপোর্টে।

রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি সিলভা সরাসরি মহসিন নকভির সঙ্গে যোগাযোগ করেছেন। নকভিকে নাকি শ্রীলঙ্কার বোর্ড প্রধান বলেন, তাদের এখন পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ না হলে টিকিট বিক্রি এবং হসপিটালিটি পরিষেবা থেকে শ্রীলঙ্কা বোর্ডের প্রচুর রাজস্ব ক্ষতি হবে। সূত্রের খবর, নকভি নাকি শাম্মি সিলভাকে আশ্বস্ত করেছেন যে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More