ICC Women's T20 WC Ind Vs Pak: টি২০ বিশ্বকাপে আজ পাকিস্তানিদের সঙ্গে করমর্দন করবে ভারত? কী বললেন হরমনপ্রীত?

সাংবাদিক সম্মেলনে এক রিপোর্টার হ্যান্ডশেক বিতর্ক নিয়ে প্রশ্ন করলে হরমনপ্রীত পাল্টা বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আপনি এই প্রশ্ন কেন করছেন?' তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়।

Published on: Jun 14, 2026, 10:32:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নারী টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এই আবহে ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। আর সেই সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। আর এই প্রশ্নের জবাবে হরমনপ্রীতের বিরক্তি প্রকাশ পেল। হ্যান্ডশেক বা করমর্দন সংক্রান্ত একটি প্রশ্ন উঠতেই তিনি সোজাসাপ্টা জানিয়ে দেন, দলের লক্ষ্য শুধুমাত্র ক্রিকেটে মনোযোগ দেওয়া।

হরমনপ্রীত বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আপনি এই প্রশ্ন কেন করছেন?' (AFP)
হরমনপ্রীত বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আপনি এই প্রশ্ন কেন করছেন?' (AFP)

সাংবাদিক সম্মেলনে এক রিপোর্টার হ্যান্ডশেক বিতর্ক নিয়ে প্রশ্ন করলে হরমনপ্রীত পাল্টা বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আপনি এই প্রশ্ন কেন করছেন?' তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়। ভারতীয় অধিনায়কের বক্তব্যে স্পষ্ট, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে দল মাঠের বাইরের কোনও বিতর্কে জড়াতে চায় না। বরং ক্রিকেটারদের সমস্ত মনোযোগ রয়েছে ম্যাচের প্রস্তুতি এবং পারফরম্যান্সের দিকে।

ভারতীয় দল এবার প্রথমবারের মতো নারী টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগে হরমনপ্রীত জানিয়েছেন, দল নির্ভীক ক্রিকেট খেলতে বদ্ধপরিকর। তাঁর মতে, বাইরের আলোচনা বা বিতর্ক নয়, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরমনপ্রীতের এই দৃঢ় অবস্থান থেকে স্পষ্ট, বিশ্বকাপ অভিযানে ভারতীয় দলের মূল লক্ষ্য একটাই— ক্রিকেটে সাফল্য অর্জন করা এবং ট্রফি জয়ের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। উল্লেখ্য, ২০২৫ সালে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর পাকিস্তানি জঙ্গিদের হামলার পর থেকে বহুজাতিক প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একাধিকবাদ মুখোমুখি হয়েছে। তবে পুরুষ কিংবা নারী দল কোনও ক্ষেত্রে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি। যা নিয়ে পাকিস্তানিদের মনে প্রচুর অভিমান জমে আছে। তবে সেই বিষয়ে পাত্তা দিতে নারাজ ভারত।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More