ICC WT20 WC India Vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচে রেকর্ড ভিড়, মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে নতুন ইতিহাস

ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ শুধু মাঠের লড়াইয়েই নয়, দর্শক উপস্থিতির নিরিখেও ইতিহাস গড়ল। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে হাজির ছিলেন ১৮,৮১৪ জন দর্শক, যা মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনও ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড।

Published on: Jun 15, 2026, 11:57:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তার আরও এক বড় প্রমাণ মিলল ইংল্যান্ডে চলতে থাকা আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ। ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ শুধু মাঠের লড়াইয়েই নয়, দর্শক উপস্থিতির নিরিখেও ইতিহাস গড়ল। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে হাজির ছিলেন ১৮,৮১৪ জন দর্শক, যা মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনও ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড।

বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে হাজির ছিলেন ১৮,৮১৪ জন দর্শক, যা মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনও ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড। (REUTERS)
বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে হাজির ছিলেন ১৮,৮১৪ জন দর্শক, যা মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনও ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড। (REUTERS)

ভারত-পাকিস্তান দ্বৈরথ বরাবরই ক্রিকেট বিশ্বের অন্যতম বড় আকর্ষণ। পুরুষদের ক্রিকেটের মতো মহিলাদের ক্রিকেটেও এই প্রতিদ্বন্দ্বিতা এখন সমানভাবে দর্শকদের টানছে। এজবাস্টনের গ্যালারি কার্যত কানায় কানায় পূর্ণ ছিল। ম্যাচের আগেই আয়োজকরা জানিয়েছিলেন, দিনের ডাবল-হেডার ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে শুরু থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছিল স্টেডিয়ামে। এর আগে মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও ছিল ভারত-পাকিস্তান ম্যাচের দখলে। ২০২৪ সালের বিশ্বকাপে দুবাইয়ে দুই দলের ম্যাচ দেখতে এসেছিলেন ১৫,৯৩৫ জন দর্শক। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করল এজবাস্টনের ম্যাচ।

মাঠের খেলাতেও দর্শকদের হতাশ করেনি ভারতীয় দল। স্মৃতি মন্ধানার ঝকঝকে ৬৮ রান, অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৩৬ এবং ঋচা ঘোষের ঝোড়ো ইনিংসের সুবাদে ভারত ১৭০ রানের শক্তিশালী স্কোর তোলে। জবাবে পাকিস্তান ভালো শুরু করলেও দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিংয়ের সামনে ভেঙে পড়ে। মাত্র ১০ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতের ৬৪ রানের জয়ে সবচেয়ে বড় ভূমিকা নেন তিনি।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই রেকর্ড উপস্থিতি শুধু ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণই নয়, বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন। আয়োজক সংস্থা আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের শুরুতেই এমন নজির ভবিষ্যতে মহিলা ক্রিকেটকে আরও বড় মঞ্চে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন ক্রিকেট মহল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More