Mohsin Naqvi Troll:কাটা ঘায়ে নুনের ছিটে! নকভিকে ট্রোল করতে ছাড়লনা আইসল্যান্ড ক্রিকেটও, এদিকে, চার্লস-মিটিং বিতর্কে আঘা
নকভিকে কটাক্ষবাণে বিদ্ধ করে আইসল্যান্ড ক্রিকেটের নয়া পোস্ট সামনে এসেছে। পোস্টে একটি হিমশৈলের ছবি রয়েছে।
ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজে ধরাশায়ী অবস্থা পাকিস্তানের। ইতিমধ্যেই পর পর দুটি টেস্টে লজ্জার হার হেরেছে পাকিস্তান। সফরের মাঝেই পাকিস্তান তার ৭ ক্রিকেটার সহ হেড কোচ, বোলিং কোচকে দেশে ফিরিয়ে দিয়েছে। এই অবস্থায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অনেকেই মহসিন নকভির নেতৃত্বাধীন পাক ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনার সুর চড়া করেছেন। পাকিস্তানের টিমের বাছাই পর্ব নিয়েও চর্চা কম নেই। তারই মাঝে আইসল্যান্ডের ক্রিকেট, মহসিন নকভিকে নিয়ে তুমুল ট্রোল করেছে! এদিকে, পাকিস্তানি ক্রিকেটে বিতর্কের ছায়া অব্যাহত। নয়া বিতর্কে পড়েছেন পাকিস্তানের টেস্ট দল থেকে ছাঁটাই হওয়া সলমন আঘা।

নকভিকে তুমুল খোঁচা!
সদ্য লন্ডনে এক সাক্ষাৎকারে মহসিন নকভি, তাঁর বিরুদ্ধে ওঠা নানান সমালোচনার জবাব দিতে গিয়ে ভারতের প্রসঙ্গ টেনে আনেন। নকভি, পাকিস্তানের সাম্প্রতিক হারের প্রসঙ্গে, ভারতীয় দলের পারফরম্যান্স টেনে বলেন, 'ভারতও তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে!' এদিকে, নকভিকে কটাক্ষবাণে বিদ্ধ করে আইসল্যান্ড ক্রিকেটের নয়া পোস্ট সামনে এসেছে। পোস্টে একটি হিমশৈলের ছবি রয়েছে। এরপর আইসল্যান্ড ক্রিকেটের পোস্টে লেখা রয়েছে, ‘ আমরা উপকূলীয় অঞ্চলের ক্রিকেটারদের জন্য একটি নতুন ক্রিকেটীয় চ্যালেঞ্জ চালু করতে যাচ্ছি। একটি 'আইসবার্গ' (iceberg) বা হিমশৈল অতিক্রম করতে পারলে আপনি পাবেন মহসিন নকভির সাথে দেখা করার এবং খেলোয়াড় নির্বাচনের কৌশল সম্পর্কে জানার সুযোগসহ একটি সম্পূর্ণ খরচ-বহনকৃত শিক্ষামূলক সফরের পুরস্কার। আপনি চাইলে এই সফরটি 'একমুখী' (one-way) হতে পারে।’ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চিফকে তথা পাকিস্তানের শেহবাজ সরকারের মন্ত্রী মহসিন নকভিকে শেষবার কবে এমন ইঙ্গিতবহ খোঁচা ভিন দেশের ক্রিকেট বোর্ড দিয়েছে তা তর্ক-বিতর্কের বিষয়! তবে ইতিমধ্যেই আইসল্যান্ডের ক্রিকেটের তরফে ওই পোস্ট ভাইরাল।
আঘা বিতর্কে!
এদিকে, বিতর্ক কার্যত পাকিস্তান ক্রিকেটের ছায়াসঙ্গী হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কালি লাগিয়ে, তাকে কালশিটে বলে চোট দেখিয়ে মাঠে নামেননি বলে অভিযোগ পাক ক্রিকেটার ইমাম উল হকের বিরুদ্ধে। সম্পর্কে তিনি ইনজামাম উল হকের ভাইপো। সেই বিতর্কের পাশাপাশি, টেস্ট সিরিজের মাঝেই ৭ ক্রিকেটারকে দেশে ফেরায় পিসিবি। এই ৭ ক্রিকেটারের মধ্যে রয়েছেন পাকিস্তানি স্টার সলমন আলি আঘা। গুঞ্জন ছিল, আঘা নাকি ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে চাননি। প্রসঙ্গত, ইংল্যান্ডে সফরকারী পাক দলের সমস্ত ক্রিকেটারদের আমন্ত্রণ ছিল ক্লিয়ারেন্স হাউসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের জন্য। সেই সাক্ষাৎ ঘিরে এবার নয়া বিতর্কে আঘা। বিষয়টি নিয়ে জল ঘোলা হতেই, পাকিস্তানের টেস্টের কোচ হেসেন জানিয়েছেন, বাকিংহাম প্যালেসের অনুষ্ঠানের আগেই সলমন আঘা সহ অনেককে পাকিস্তান ক্রিকেট বোর্ড রিলিজ করে। হেসেন বলেন, 'ওরা (বোর্ড) নোটও পাঠায় যে এই ৩ ক্রিকেটার যোগ দেবেন না বাকিংহাম প্যালেসের অনুষ্ঠানে। কেউ এসব স্টোরি বানাচ্ছেন!'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


