ICSE & ISC Results 2026: অপেক্ষার অবসান! প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার ফল...কীভাবে দেখবেন রেজাল্ট?
ICSE & ISC Results 2026: চলতি বছরের আইসিএসই পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৩০ মার্চ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলে।
ICSE & ISC Results 2026: অপেক্ষার অবসান। বৃহস্পতিবার প্রকাশিত হল ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস’ (সিআইএসসিই) পরিচালিত ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ১১টা নাগাদ একযোগে আইসিএসই দশম শ্রেণি এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হল। এ বছর আইসিএসই-তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.১৩ শতাংশ। এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি।

২০২৬-এর আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ। পরীক্ষা দিয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন। মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন, ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন। এ বছর মোট ২,৯৫৭টি স্কুলে দশমের পরীক্ষা নেওয়া হয়েছিল। রাজ্যে আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ০২ হাজার ৪১৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন, ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৯৪২ জন। মোট ১,৫৫৩টি স্কুলে দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল।
পাশের হার
আইসিএসই-তে মেয়েদের পাশের হার বেশি ৯৯.৪৬ শতাংশ, ছেলেদের ৯৮.৯৩ শতাংশ।
আইএসসি-তে ও ছাত্রীরা এগিয়ে পাশের হার ৯৯.৪৮ শতাংশ, ছেলেদের শতাংশ।
কীভাবে রেজাল্ট দেখবেন?
বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org-এর মাধ্যমে জানা যাবে পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা কোর্স ড্রপডাউন মেনু থেকে প্রাসঙ্গিক পরীক্ষার বিভাগ (আইসিএসই বা আইএসসি) নির্বাচন করে তাদের স্কুলের নাম-সহ স্কোরকার্ড দেখতে পারবে। স্বতন্ত্র ফলাফল দেখার জন্য ব্যবহারকারীদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা ভেরিফিকেশন কোড-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ফলাফল প্রদর্শিত হওয়ার পর, স্কোরকার্ড প্রিন্ট করার অপশনটি সরাসরি রেজাল্ট পোর্টালে পাওয়া যাবে। ব্যক্তিগত ফলাফল দেখার সুবিধার পাশাপাশি, CISCE CAREERS পোর্টালের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ফলাফল দেখার সুযোগও চালু করেছে। স্কুলগুলো অধ্যক্ষের পরিচয়পত্র ব্যবহার করে লগইন করে ট্যাবুলেশন রেজিস্টার ডাউনলোড করতে পারবে।
চলতি বছরের আইসিএসই পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৩০ মার্চ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলে। আইসিএসই পরীক্ষায় মোট ২৯৫৭টি স্কুল অংশ নেয়, আইএসসি-তে ১৫৫৩টি স্কুল। তবে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, পশ্চিম এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহির সমস্ত কেন্দ্রে নির্ধারিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাগুলি এ বছর বাতিল করেছিল কাউন্সিল। তবে এ বছর থেকে বোর্ড একটি ঐতিহাসিক পরিবর্তন এনেছে এখন থেকে আর কোনও প্রথাগত 'কম্পার্টমেন্ট পরীক্ষা' নেওয়া হবে না। এর পরিবর্তে ছাত্রছাত্রীরা একই শিক্ষাবর্ষে সর্বোচ্চ দুটি বিষয়ে নম্বর বাড়ানোর জন্য 'ইমপ্রুভমেন্ট পরীক্ষা' দেওয়ার সুযোগ পাবে। এছাড়াও অসন্তুষ্ট শিক্ষার্থীরা ফলাফলের পুনঃমূল্যায়নের আবেদন করতে পারবে। ফলাফল ডাউনলোডের পর ভবিষ্যতে ব্যবহারের জন্য তা প্রিন্ট করে রাখার পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
E-Paper

