Imran khan: জেলে হার্ট অ্যাটাক, মস্তিষ্কের রক্তক্ষণের আশঙ্কা করছেন ইমরান! লিখলেন চিঠি
ইমরান খানের দাবি, তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে। ১০ নভেম্বর তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল ১৯২, ১৯৩ এ।
পাকিস্তানের সেনা হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে। সেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সেদেশের বিশ্বকাপজয়ী ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। জেলে বসেই ইমরান নিজের শারীরিক অবনিতর আশঙ্কা করে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের প্রতি চিঠি লিখেছেন। ইমরানের আইনজীবী সলমন সাফদার সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
শুধু ইমরানের নিজেরই নয়, তাঁর স্ত্রী বুশরা বিবিরও যাতে সঠিক চিকিৎসা নিশ্চিত হয়, সেই বিষয়েও আর্জি জানিয়েছেন ইমরান খান। চিঠিতে ইমরান লেখেন, ‘৭৪ বছর বয়সে এই নির্মম অবস্থা আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে হয়তো আমি আর জীবিত ফিরতে পারব না।’ ইমরান খান চিঠিতে লেখেন, দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাস এবং কোনও অর্থপূর্ণ মানবিক যোগাযোগের অভাব তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে এবং তিনি তাঁর এই শাস্তিকে ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তাঁর কারাবন্দি স্ত্রী বুশরা বিবি সঙ্গে তাঁর দেখা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয় এবং আদালতের নির্দেশ সত্ত্বেও তাঁকে পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। চিঠিতে তিনি দাবি করেছেন, এই একাকীত্বের ফলে তার ‘অনিয়ন্ত্রিত’ উচ্চ রক্তচাপও দেখা দিয়েছে। খান বলেন, ‘ডাক্তাররা এখন আমাকে বলছেন যে আমার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে এবং আমার হৃৎপিণ্ড ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ গত সপ্তাহে আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানকে চোখ পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে আবার তার সেলে ফিরিয়ে দিয়েছে।
আগস্টে, স্বাস্থ্যের অবনতির কারণে হস্তক্ষেপ চাওয়ার পর সুপ্রিম কোর্ট সরকারকে খানকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। তিনি দাবি করেন, যে তাঁকে আবারও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।ইমরান খান লিখেছেন, ‘আমি মহামান্য বিচারপতিদের কাছে কোনো অনুগ্রহ চাইছি না। ন্যায়বিচার হিসেবে আমার একমাত্র অনুরোধ হলো, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন এবং আমাদের শারীরিক অবস্থার যথাযথ চিকিৎসা।’ ইমরান খানের দাবি, তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে। ১০ নভেম্বর তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল ১৯২, ১৯৩ এ। ইমরান খানের দাবি, তিনি যখন এই মাসে তাঁর স্ত্রীকে দেখেছেন, তখন তাঁর স্ত্রী কোনও মতে চোখ খুলতে পারছিলেন, আলো সহ্য করতেও কষ্ট হয় বুশরা বিবির। ইমরানের দাবি, তাঁর স্ত্রীর গোপনে একটি চোখের অপারেশন করানো হয়েছে। তাঁর স্ত্রীরও ভালো চিকিৎসা দরকার।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


