Imran Khan Latest Update: 'নকভি হুমকি দিচ্ছেন', কপিল-গাভাসকরদের চিঠির আবহে বিস্ফোরক ইমরান খানের বোন
কপিল দেব, সুনীল গাভাসকর সহ বিশ্বক্রিকেটের ১৪ জন কিংবদন্তি প্রাক্তন অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখেছেন। আর এরই মাঝে ইমরান খানের বোনরা অভিযোগ করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নাকি তাঁদের হুমকি দিচ্ছেন।
পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুরুতর অসুস্থ। আর এমন পরিস্থিতিতে তাঁর যথাযথ চিকিৎসার আবদেন জানিয়ে কপিল দেব, সুনীল গাভাসকর সহ বিশ্বক্রিকেটের ১৪ জন কিংবদন্তি প্রাক্তন অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখেছেন। আর এরই মাঝে ইমরান খানের বোনরা অভিযোগ করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নাকি তাঁদের হুমকি দিচ্ছেন।

ইমরান খানের বোন, ডাঃ উজমা খান এবং আলিমা খান দাবি করেছেন যে মহসিন নকভি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করছেন। ক্রিকেট কিংবদন্তির বোনেরা জানিয়েছেন যে ইমরান খান নিজেই তাঁদের সাম্প্রতিক এক সাক্ষাতে তাঁর জীবনের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন, 'এই লোকগুলো আমাকে মেরে ফেলবে। তারা আমাকে মারার পরিকল্পনা করেছে।' এরই সঙ্গে আলিমা বলে, 'মহসিন নকভি আমাদের হুমকি দিচ্ছেন। তারা রক্তের স্বাদ পেয়ে গিয়েছে। তবে ইমরান খানের যদি কিছু হয়, তাহলে এদের ভবিষ্যৎ প্রজন্মকেও ছাড়ব না আমরা।' এর আগে ইমরান খানের চিকিৎসার জন্য আই স্পেশালিস্টকে দেখানোর আবেদন করেছিলেন তাঁর বোনরা। তবে সরকার নাকি সেই আবেদন খারিজ করে দেয়।
এর আগে সম্প্রতি প্রায় ১৪ জন প্রাক্তন অধিনায়ক পাকিস্তান সরকারকে একটি চিঠি লিখেছেন। 'প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়কদের আবেদন' শিরোনামে এই চিঠিটি লেখেন সুনীল গাভাসকর, কবিল দেব ছাড়াও গ্রেগ চ্যাপেল, মাইক আর্থারটন, অ্যালান বর্ডার, মাইকেল বেয়ারলি, ইয়ান চ্যাপেল, বেলিন্দা ক্লার্ক, ডেভিড গোয়ার, কিম হিউজেস, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইটের মতো কিংবদন্তিরা। তবে পাকিস্তানের কোনও প্রাক্তন অধিনায়ক এই চিঠিতে স্বাক্ষর করেননি। চিঠিতে প্রাক্তন অধিনায়কেরা লিখেছেন, 'সহকর্মী ক্রিকেটার হিসেবে আমরা জানি, ন্যায্যতা, সম্মান ও মর্যাদা এই মূল্যবোধগুলি খেলার মাঠের সীমানা ছাড়িয়ে যায়। ইমরান খানের মতো ব্যক্তিত্ব, যিনি একজন প্রাক্তন জাতীয় নেতা এবং বিশ্ব ক্রীড়া আইকন, তাঁর প্রাপ্য সম্মান ও মানবিক আচরণ নিশ্চিত করা উচিত।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


