Delhi Accident: দুই বিধায়ক, একটি SUV, অল্পের জন্য রক্ষা! দিল্লিতে ডিভাইডার টপকে ইনোভায় ধাক্কা সুইফটের
Delhi Accident: দিল্লি পুলিশের মতে, রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ আইপি এস্টেট থানায় সড়ক দুর্ঘটনার বিষয়ে পিসিআর (PCR) কল আসে। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দেখতে পায়।
Delhi Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা। দিল্লির ব্যস্ত আইটিও-র রাস্তায় একটি ছোট গাড়ি ও এসইউভি গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন দুই বিধায়ক-সহ ছ’জন। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ পিডব্লিউডি (PWD) কার্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
দিল্লিতে ডিভাইডার টপকে ইনোভায় ধাক্কা সুইফটের (ANI Video Grab)
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ছিলেন দিল্লির কিরারি বিধানসভা (Kirari Vidhan Sabha) কেন্দ্রের বর্তমান বিধায়ক অনিল ঝা এবং কর্ণাটকের বিধায়ক অভয় পাটিল। বার্তা সংবাদ এএনআই-এর প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় জড়িত সকলেই সামান্য আহত হয়েছেন এবং তাঁদের লোকনায়ক জয়প্রকাশ (LNJP) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনাটি?
দিল্লি পুলিশের মতে, রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ আইপি এস্টেট থানায় সড়ক দুর্ঘটনার বিষয়ে পিসিআর (PCR) কল আসে। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দেখতে পায়। পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সি আশুতোষ পাণ্ডে সুইফট গাড়িটি চালাচ্ছিলেন। তিনি তাঁর স্ত্রী এবং দুই নাবালক সন্তানকে নিয়ে লক্ষ্মীনগর থেকে আইটিও-র দিকে যাচ্ছিলেন। 'পিডব্লিউডি (PWD) দফতরের কাছে সুইফট গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং রেলিং পার করে আইটিও থেকে লক্ষ্মীনগরের দিকে আসা ইনোভা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়,' এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। সংঘর্ষের সময় ইনোভা গাড়িতে অনিল ঝা এবং অভয় পাটিল ছিলেন। পুরনো পুলিশ সদর দফতরের কাছাকাছি পিডব্লিউডি দফতরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষের জেরে ইনোভা গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে রাস্তায় যান চলাচলও ব্যাহত হয়। সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দমকল বাহিনীকে ডাকা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক স্থানীয় তদন্তে জানা গিয়েছে, সুইফট গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সেটি রাস্তার পাশের রেলিং পার করে বিপরীত লেনে ঢুকে পড়ে এবং সেখানেই ইনোভা গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। কী করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
Home/News/Delhi Accident: দুই বিধায়ক, একটি SUV, অল্পের জন্য রক্ষা! দিল্লিতে ডিভাইডার টপকে ইনোভায় ধাক্কা সুইফটের